রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৬

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৬
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৬
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১২, ২০২৬ ০৬:০৭ অপরাহ্ন

দেশে গেলো ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৬ জন। শনিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশালে ১৪৪, চট্টগ্রামে ১০৩, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ২৫১, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৮, ঢাকা দক্ষিণে ৭৬, খুলনায় ১৯৯, ময়মনসিংহে ৪৮, রাজশাহীতে ৭৩, রংপুরে ৪৭ এবং সিলেটে ৭ জন রয়েছেন।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ১৪৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৫০ হাজার ২৭৬ জন।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।