রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

জোর করে নেয়া পদত্যাগে নেই আইনি বৈধতা: হাইকোর্ট

জোর করে নেয়া পদত্যাগে নেই আইনি বৈধতা: হাইকোর্ট
জোর করে নেয়া পদত্যাগে নেই আইনি বৈধতা: হাইকোর্ট
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১৩, ২০২৬ ১০:৩২ পূর্বাহ্ন

জোর করে কোনো শিক্ষকের পদত্যাগপত্রে স্বাক্ষর নেয়া হলে তার আইনগত বৈধতা নেই বলে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এমনভাবে পদত্যাগে বাধ্য করা শিক্ষককে স্বপদে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন আদালত।

রায়ে নির্দেশনা অমান্য করলে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ বাতিল, সভাপতিকে অপসারণ এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের এমপিও বন্ধের মতো শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কথাও বলা হয়েছে।

মো. আলকাছ উদ্দিন আহমেদ বনাম রাষ্ট্রমামলায় বিচারপতি মো. ইকবাল কবির বিচারপতি এস এম সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ ২০ আগস্ট রুল নিষ্পত্তি করে রায় দেন। সম্প্রতি রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে।

মামলার নথি অনুযায়ী, গাজীপুরের কালিয়াকৈরের গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলকাছ উদ্দিন আহমেদকে ২০২৪ সালের ১৪ আগস্ট জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর করানো হয় বলে অভিযোগ ওঠে। পরদিন তিনি থানায় জিডি করেন। পরে বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেন এবং তদন্তের পর ঢাকা শিক্ষা বোর্ড তাকে স্বপদে বহালের নির্দেশ দেয়।

ওই নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন না হওয়ায় তিনি হাইকোর্টে রিট করেন। আদালত বলেন, তার পদত্যাগ স্বেচ্ছায় দেয়া হয়নি; তাই এর কোনো আইনগত বৈধতা নেই। তাকে স্বপদে পুনর্বহালে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে নির্দেশ দেয়া হয়েছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।