রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

সৌদির সামরিক ঘাঁটি লক্ষ্য করে হুতিদের বড় হামলা

সৌদির সামরিক ঘাঁটি লক্ষ্য করে হুতিদের বড় হামলা
সৌদির সামরিক ঘাঁটি লক্ষ্য করে হুতিদের বড় হামলা
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১৩, ২০২৬ ১১:০২ পূর্বাহ্ন

সৌদি আরবের দক্ষিণাঞ্চলের শারুরাহ সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলার দাবি করেছে ইরান-সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরে এ দাবি করে গোষ্ঠীটি।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, হামলায় ঘাঁটির অস্ত্রের গুদাম এবং কমান্ড ও নিয়ন্ত্রণ কক্ষ লক্ষ্য করা হয়। বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ব্যবহার করা হয়েছে এবং সেগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলেও দাবি করেন তিনি।

ইয়েমেনে সৌদি হামলার জবাবে এ অভিযান চালানো হয়েছে বলে দাবি করে হুতি। সৌদির হামলা অব্যাহত থাকলে দেশটির আরও গভীরে বড় ধরনের হামলার হুঁশিয়ারিও দিয়েছে গোষ্ঠীটি। তবে এ দাবির বিষয়ে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

এর আগে শনিবার সৌদি সিভিল ডিফেন্স জানায়, জাজানের আল-তুওয়াল গভর্নরেটে একটি প্রজেক্টাইল আঘাত হানে। এতে দুইজন আহত হন এবং একটি মসজিদ, কয়েকটি ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।