চাঁদের একটি ছবি পোস্ট করে ‘চাঁদ আমাদের’ লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেয়া তার এ পোস্ট ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা ও প্রতিক্রিয়া।
ছবিটির পাশে যুক্তরাষ্ট্রের পতাকা দেয়া ছিল। এর কিছুক্ষণ আগে ট্রাম্প স্পেস ফোর্সের নতুন কালো পোশাকের ছবিও পোস্ট করেন। দুটি পোস্ট নিয়েই সামাজিক মাধ্যমে নানা মন্তব্য দেখা যায়। কেউ কেউ বিষয়টিকে ‘স্টার ওয়ার্স’-এর সাম্রাজ্যের সঙ্গে তুলনা করে রসিকতা করেছেন।
এক ব্যবহারকারী মজা করে প্রশ্ন করেন, মঙ্গলের পর এবার কি সূর্য দখলের পালা? আরেকজন জানতে চান, মঙ্গলের বাসিন্দাদের কীভাবে সতর্ক করা হবে। ট্রাম্পকে গ্রিন ল্যান্টার্ন হিসেবে দেখানো একটি ছবিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
তবে আন্তর্জাতিক মহাকাশ আইনে কোনো দেশের চাঁদের মালিকানা দাবি করার সুযোগ নেই। ১৯৬৭ সালের মহাশূন্য চুক্তি অনুযায়ী, কোনো দেশ সার্বভৌমত্ব প্রতিষ্ঠা বা দখলের মাধ্যমে চাঁদসহ মহাশূন্যের কোনো বস্তুর ওপর মালিকানা দাবি করতে পারে না। যুক্তরাষ্ট্রসহ শতাধিক দেশ এ চুক্তির অংশ।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।