রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
প্রযুক্তি-গবেষণায় বদলাবে স্বাস্থ্য খাত: জুবাইদা রহমানস্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী শাহে আলমমহাবিপর্যয় এলে সবচেয়ে নিরাপদ থাকতে পারে যে দেশসৌদির সামরিক ঘাঁটি লক্ষ্য করে হুতিদের বড় হামলাএবার চাঁদও ‘দখল’ করতে চান ট্রাম্প?বিন লাদেনের হামলার সম্ভাব্য তালিকায় ছিল ভারতওসৌদি আরবে হুতির প্রজেক্টাইল হামলা, মসজিদসহ ক্ষতিগ্রস্ত কয়েকটি ভবনডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ‘টেস্টার মোবারক’ গ্রেপ্তারজুয়ায় সর্বস্বান্ত, দুধ দিয়ে গোসল করে শপথ যুবকেরজোর করে নেয়া পদত্যাগে নেই আইনি বৈধতা: হাইকোর্টআ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ‘টেস্টার মোবারক’ গ্রেপ্তার

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ‘টেস্টার মোবারক’ গ্রেপ্তার
ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ‘টেস্টার মোবারক’ গ্রেপ্তার
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১৩, ২০২৬ ১২:৪১ অপরাহ্ন

চট্টগ্রামের ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ মোবারক হোসেন ওরফে ‘টেস্টার মোবারক’ (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, মোবারক আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী হিসেবে পরিচিত।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) মধ্যরাতে কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার চাইল্লাতলী কাশেম চেয়ারম্যানের টিলা (শফির টিলা) এলাকায় একটি টংঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গভীর জঙ্গলে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতির প্রস্তুতি নেয়া দলের সদস্যরা পালিয়ে গেলেও মোবারককে আটক করা সম্ভব হয়।

এ সময় তার কাছ থেকে দুটি ধারালো ছোড়া (তরবারি), তিনটি রামদা, একটি শাবল, একটি ছুরি, একটি ধামা, একটি দা, একটি এসএস পাইপ ও একটি লোহার রড উদ্ধার করা হয়।

ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে জানান, ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ মোবারককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।