শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে পাচারের সময় ভারতীয় ওষুধের একটি বড় চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সীমান্তবর্তী পানিহাতা এলাকায় অভিযান চালিয়ে এসব ওষুধ জব্দ করা হয়। জব্দ করা ওষুধের আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ২ হাজার ৪২৫ টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পানিহাতা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্তে চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য পাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
শেরপুর প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।