সৌদি আরবের সঙ্গে ইরান কোনো ধরনের যুদ্ধে লিপ্ত নয় বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সৌদি আরবে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির হামলাকে ঘিরে উত্তেজনা বৃদ্ধির মধ্যে রোববার (১৩ সেপ্টেম্বর) তিনি এ কথা বলেন।
মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, হুতির কর্মকাণ্ড নিয়ে পেজেশকিয়ান বলেন, ‘গোষ্ঠীটির নিজস্ব সমস্যা রয়েছে।’ এর মাধ্যমে হুতির কর্মকাণ্ড থেকে ইরানের দূরত্ব স্পষ্ট করার চেষ্টা করেছেন তিনি।
এরই মধ্যে রোববার সকালে হুতি দাবি করেছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে সৌদি আরবের শারুরাহ এলাকার একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে তারা।
হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, হামলার লক্ষ্য ছিল অস্ত্রের ভাণ্ডার এবং কমান্ড ও কন্ট্রোল সেন্টার, যেখান থেকে তাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন পরিচালনা করা হচ্ছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।