ইন্দোনেশিয়ার জাভা সাগরে খারাপ আবহাওয়ার মধ্যে ডুবে গেছে ২৪৩ আরোহী নিয়ে নিখোঁজ হওয়া যাত্রীবাহী জাহাজ ‘ভিরগো ট্রান্সপোর্ট ৮’। এ ঘটনায় ১০৩ জনকে উদ্ধার করা হলেও একজনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ ১৪০ জনের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা।
ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানায়, শনিবার (১২ সেপ্টেম্বর) পূর্ব জাভার সুরাবায়া থেকে দক্ষিণ কালিমান্তানের বানজারমাসিনের উদ্দেশে যাত্রা করে জাহাজটি। রোববার ভোরে খারাপ আবহাওয়ার মধ্যে এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে জাহাজটি ডুবে যাওয়ার তথ্য নিশ্চিত করা হয়। তবে কীভাবে বা ঠিক কোথায় জাহাজটি ডুবেছে, তা জানানো হয়নি।
উদ্ধার অভিযানে কয়েকটি জাহাজ, হেলিকপ্টার ও উদ্ধারকারী দল অংশ নিয়েছে। উদ্ধার হওয়া ১০৩ জনের কয়েকজনকে পূর্ব জাভার একটি বন্দরে নেয়া হবে।
ইন্দোনেশিয়ায় প্রায় ১৭ হাজার দ্বীপ থাকায় যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম ফেরি। তবে নৌযানের নিরাপত্তাবিধি যথাযথভাবে না মানায় দেশটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। গত মাসেও একটি ফেরিতে আগুন লেগে পাঁচজন নিহত ও ৪১ জন নিখোঁজ হন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।