সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

ব্যালন ডি’অরের দাবিতে এমবাপ্পেকে সরাসরি চ্যালেঞ্জ ইয়ামালের

ব্যালন ডি’অরের দাবিতে এমবাপ্পেকে সরাসরি চ্যালেঞ্জ ইয়ামালের
ব্যালন ডি’অরের দাবিতে এমবাপ্পেকে সরাসরি চ্যালেঞ্জ ইয়ামালের
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১৪, ২০২৬ ১১:২৪ পূর্বাহ্ন

২০২৬ সালের ব্যালন ডিঅর জয়ের দাবিতে কিলিয়ান এমবাপ্পেকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল। নিজের ও এমবাপ্পেকে বিশ্বের সেরা দুই খেলোয়াড় দাবি করে ইয়ামাল বলেছেন, গত মৌসুমে জেতা শিরোপার বিচারে পুরস্কারটি তারই প্রাপ্য।

গোলডটকমের বরাতে মুভিস্টার প্লাসকে দেয়া সাক্ষাৎকারে ১৯ বছর বয়সী ইয়ামাল বলেন, ‘এমবাপ্পে আর আমিই এখন বিশ্বের সেরা দুই খেলোয়াড়। এই বছর যা যা শিরোপা জিতেছি, সেই বিচারে ব্যালন ডিঅরটা আমারই প্রাপ্য।

গেলো মৌসুমে বার্সেলোনার হয়ে লা লিগা ধরে রাখার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি স্পেনের হয়েও বিশ্বকাপ জিতেছেন ইয়ামাল। অন্যদিকে এমবাপ্পে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। তবে রিয়াল মাদ্রিদ বড় কোনো শিরোপা জিততে না পারায় দলীয় সাফল্যে পিছিয়ে আছেন তিনি।

ইয়ামাল-এমবাপ্পের বাইরে উসমান দেম্বেলে ও হ্যারি কেইনও এবারের অন্যতম ফেভারিট। আগামী ২৬ অক্টোবর লন্ডনে ঘোষণা করা হবে ২০২৬ সালের ব্যালন ডিঅরজয়ীর নাম।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।