সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

ইরানের সব পণ্য নিষিদ্ধ করল ইয়েমেন, বাড়ছে উত্তেজনা

ইরানের সব পণ্য নিষিদ্ধ করল ইয়েমেন, বাড়ছে উত্তেজনা
ইরানের সব পণ্য নিষিদ্ধ করল ইয়েমেন, বাড়ছে উত্তেজনা
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১৪, ২০২৬ ১১:৫৫ পূর্বাহ্ন

ইরানের সব ধরনের পণ্য আমদানি ইয়েমেনের বাজারে বিক্রি নিষিদ্ধ করেছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। হুতিদের ইরানের সামরিক আর্থিক সহায়তার অভিযোগ এবং দুই পক্ষের চলমান সংঘাতের মধ্যেই রোববার (১৩ সেপ্টেম্বর) সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবার প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহমেদ গালেবের সভাপতিত্বে আমদানি নিয়ন্ত্রণ অর্থায়নবিষয়ক জাতীয় কমিটির বৈঠকে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত অনুমোদন করা হয়। জাতীয় স্বার্থের কথা বিবেচনায় সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে কমিটি।

তবে নিষেধাজ্ঞা কবে থেকে কার্যকর হবে এবং কোন কোন ইরানি পণ্য এর আওতায় পড়বে, তা জানানো হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইন বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

ইয়েমেন সরকার দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে হুতিদের সামরিক আর্থিক সহায়তার অভিযোগ করে আসছে। তবে তেহরান তা অস্বীকার করে। ২০১৪ সালে সানা দেশের বিস্তীর্ণ এলাকা দখলে নেয়া হুতিদের ইরান সমর্থন করে বলে অভিযোগ রয়েছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।