কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পর্কে জ্ঞান না থাকলে মুসলিমরা পিছিয়ে পড়বে বলে সতর্ক করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, নতুন প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে না পারলে মুসলিম সমাজ বাইরের শক্তির প্রভাবের কাছে দুর্বল হয়ে পড়তে পারে।
রোববার (১৩ সেপ্টেম্বর) ভারতের কেরালার কোঝিকোড়ে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আনোয়ার ইব্রাহিম বলেন, ‘জ্ঞান ছাড়া আমরা ব্যর্থ হব। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে না জানলে আমরা পরাধীন হয়ে পড়ব।’
তিনি বলেন, ধর্মীয় আলেমদের আধুনিক প্রযুক্তি, নতুন বিজ্ঞান, ডিজিটাল রূপান্তর ও এআইসহ বর্তমান সময়ের নতুন বাস্তবতা ও চ্যালেঞ্জ সম্পর্কে জানতে হবে। একই সঙ্গে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে ধর্মীয় বিশ্বাস ও নৈতিক মূল্যবোধ রক্ষার ওপরও গুরুত্ব দেন তিনি।
মুসলিম আলেম ও সমাজগুলো এআইয়ের চ্যালেঞ্জের দিকে যথেষ্ট মনোযোগ দিচ্ছে না উল্লেখ করে প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে এআই নিয়ে আরও কাজ করার আহ্বান জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।