গাজায় ইসরাইলি সামরিক অভিযানের সমালোচনা করে নির্মিত তথ্যচিত্র ‘নাজা’ ভেনিস চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পর ছবিটির দুই নির্মাতার নাগরিকত্ব বাতিলের হুমকি দিয়েছেন ইসরাইলের সংস্কৃতিমন্ত্রী মিকি জোহার।
রোববার (১৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি তথ্যচিত্রটিকে ‘জঘন্য’ আখ্যা দিয়ে বলেন, ‘ইহুদিবিদ্বেষীদের’ প্রশংসা পাওয়ার জন্য নির্মাতারা নিজেদের দেশের ক্ষতি করছেন। তাদের কর্মকাণ্ডকে ‘রাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা’ বলেও মন্তব্য করেন তিনি।
জোহার বলেন, সংস্কৃতিমন্ত্রী হিসেবে তিনি ইউভাল আব্রাহাম ও র্যাচেল সোরের ইসরাইলি নাগরিকত্ব বাতিলের উদ্যোগ নেবেন।
৮০ মিনিটের তথ্যচিত্রটিতে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি অভিযানে এআই-চালিত প্রযুক্তি ব্যবহারের অভিযোগ তুলে ধরা হয়েছে। এতে ইসরাইলি সামরিক ও গোয়েন্দা সংস্থার কয়েকজন সদস্যের সাক্ষাৎকার রয়েছে। নিরাপত্তার কারণে তাদের পরিচয় গোপন রাখা হয়েছে।
সাক্ষাৎকারদাতারা ‘ল্যাভেন্ডার’ নামের একটি এআই ব্যবস্থা ব্যবহারের কথা জানিয়েছেন। তাদের দাবি, এর মাধ্যমে গাজায় ফিলিস্তিনিদের টেলিযোগাযোগ পর্যবেক্ষণ এবং নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে হত্যার সিদ্ধান্ত নেয়া হতো।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।