সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
গরুর সঙ্গে ‘আপত্তিকর অবস্থায়’ ধরা, গুজরাটে আটক ১শিল্প-কারখানায় আগের মতো গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীরকবে শুরু স্থানীয় সরকার নির্বাচন? জানাল ইসিসৌদির কিং খালিদ বিমানঘাঁটিতে ‘ভয়াবহ’ হামলার দাবি হুতিদেরবাংলাদেশে প্রথমবার ইলিশ রফতানি করল ভারত, এলো ৫০০ টনরাশিয়ার ডিজেল স্থাপনায় হামলা বন্ধে জেলেনস্কিকে ট্রাম্পের আহ্বানইরানের সব পণ্য নিষিদ্ধ করল ইয়েমেন, বাড়ছে উত্তেজনামুসলিমদের সতর্ক করে এআই নিয়ে যে বার্তা দিলেন আনোয়ার ইব্রাহিমগাজা নিয়ে তথ্যচিত্রে পুরস্কার, নির্মাতাদের নাগরিকত্ব বাতিলের হুমকি ইসরাইলেব্যালন ডি’অরের দাবিতে এমবাপ্পেকে সরাসরি চ্যালেঞ্জ ইয়ামালেরপাঁচবিবির সীমান্তে মানবতার হাত বাড়াল বিজিবি, ৭ শতাধিক মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধজয়পুরহাটে অনলাইন জুয়ার ‘আসর’, ডিবির হাতে দুই যুবকযাত্রাবাড়ী থানার ২ মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলহঠাৎ ভিসা বাতিল, আমিরাতে অনিশ্চয়তায় ৪৮০০ বাংলাদেশিওবায়দুল কাদেরসহ ৭ নেতার মানবতাবিরোধী অপরাধের রায় মঙ্গলবার

পাঁচবিবির সীমান্তে মানবতার হাত বাড়াল বিজিবি, ৭ শতাধিক মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ

পাঁচবিবির সীমান্তে মানবতার হাত বাড়াল বিজিবি, ৭ শতাধিক মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ
পাঁচবিবির সীমান্তে মানবতার হাত বাড়াল বিজিবি, ৭ শতাধিক মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১৪, ২০২৬ ০২:৫৮ অপরাহ্ন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী এলাকায় ৭ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার কয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২০ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পের উদ্বোধন করেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. ফয়সাল হাসান খান।

ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত স্থানীয়দের চিকিৎসাসেবা দেয়া হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীদের মধ্যে প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।

চিকিৎসাসেবা পেয়ে স্থানীয়রা বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানান। বিজিবি কর্মকর্তারা বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জয়পুরহাট প্রতিনিধি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।