সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
গরুর সঙ্গে ‘আপত্তিকর অবস্থায়’ ধরা, গুজরাটে আটক ১শিল্প-কারখানায় আগের মতো গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীরকবে শুরু স্থানীয় সরকার নির্বাচন? জানাল ইসি১২ নভেম্বরই শুরু ইউপি ভোট, প্রথম ধাপে ৮০ উপজেলাসৌদির কিং খালিদ বিমানঘাঁটিতে ‘ভয়াবহ’ হামলার দাবি হুতিদেরবাংলাদেশে প্রথমবার ইলিশ রফতানি করল ভারত, এলো ৫০০ টনরাশিয়ার ডিজেল স্থাপনায় হামলা বন্ধে জেলেনস্কিকে ট্রাম্পের আহ্বানইরানের সব পণ্য নিষিদ্ধ করল ইয়েমেন, বাড়ছে উত্তেজনামুসলিমদের সতর্ক করে এআই নিয়ে যে বার্তা দিলেন আনোয়ার ইব্রাহিমগাজা নিয়ে তথ্যচিত্রে পুরস্কার, নির্মাতাদের নাগরিকত্ব বাতিলের হুমকি ইসরাইলেব্যালন ডি’অরের দাবিতে এমবাপ্পেকে সরাসরি চ্যালেঞ্জ ইয়ামালেরপাঁচবিবির সীমান্তে মানবতার হাত বাড়াল বিজিবি, ৭ শতাধিক মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধজয়পুরহাটে অনলাইন জুয়ার ‘আসর’, ডিবির হাতে দুই যুবক৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিল গ্রামীণ কল্যাণেরযাত্রাবাড়ী থানার ২ মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলহঠাৎ ভিসা বাতিল, আমিরাতে অনিশ্চয়তায় ৪৮০০ বাংলাদেশিওবায়দুল কাদেরসহ ৭ নেতার মানবতাবিরোধী অপরাধের রায় মঙ্গলবার

সৌদির কিং খালিদ বিমানঘাঁটিতে ‘ভয়াবহ’ হামলার দাবি হুতিদের

সৌদির কিং খালিদ বিমানঘাঁটিতে ‘ভয়াবহ’ হামলার দাবি হুতিদের
সৌদির কিং খালিদ বিমানঘাঁটিতে ‘ভয়াবহ’ হামলার দাবি হুতিদের
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১৪, ২০২৬ ০৪:১৪ অপরাহ্ন

ইয়েমেনের হুতি গোষ্ঠী সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় খামিস মুশাইত শহরের কিং খালিদ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ দাবি করেন।

হুতিদের দাবি, কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে বিমানঘাঁটির হ্যাঙ্গার, রাডার, রানওয়ে, গোলাবারুদের ডিপোসহ বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। এতে ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি তাদের।

ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনে সৌদি বিমান হামলার জবাবে এ অভিযান চালানো হয়েছে। গত পাঁচ দিনে সৌদি যুদ্ধবিমানগুলো ইয়েমেনের বিভিন্ন প্রদেশে ৩০০টির বেশি হামলা চালিয়েছে বলেও দাবি করেন তিনি।

তবে বিমানঘাঁটিতে হামলা ও ক্ষয়ক্ষতির বিষয়ে সৌদি আরব তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। সৌদি সিভিল ডিফেন্স খামিস মুশাইতে সতর্কবার্তা জারি করলেও পরে জানায়, ‘শঙ্কা কেটে গেছে

যুবায়ের/মি.

হুতিরা জানিয়েছে, ইয়েমেনে সৌদি সামরিক অভিযান চললে সৌদি ভূখণ্ডে হামলা অব্যাহত থাকবে। নতুন হামলা হলে আরও ব্যাপক ও কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারিও দিয়েছে তারা।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।