সাধারণত বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রফতানি হলেও এবার ব্যতিক্রম ঘটেছে। গত দুই মাসে গুজরাট থেকে বাংলাদেশে প্রায় ৫০০ টন ইলিশ এসেছে। আগামী কয়েক সপ্তাহে আরও ১৫০ থেকে ২০০ টন ইলিশ আসতে পারে বলে জানিয়েছেন ভারতীয় মাছ ব্যবসায়ীরা।
ভারতীয় বার্তা সংস্থা টেলিগ্রাফের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ব্যবসায়ীরা জানান, এসব ইলিশ মূলত গুজরাট থেকে সংগ্রহ করে ভারুচ বন্দরের মাধ্যমে বাংলাদেশে পাঠানো হয়েছে। কিছু মাছ পশ্চিমবঙ্গের হাওড়া বাজার হয়েও এসেছে।
গুজরাটের ইলিশে ডিমের পরিমাণ বেশি ও স্বাদ কিছুটা নোনতা হওয়ায় ভারতের স্থানীয় বাজারে চাহিদা কম। তবে বাংলাদেশে ডিমভরা ইলিশের চাহিদা থাকায় এসব মাছের বাজার তৈরি হয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।