ইয়েমেনের সাম্প্রতিক পরিস্থিতির কারণে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে হরমুজ প্রণালি নিয়ে ইরানের পূর্বনির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, সৌদি আরবের অনুরোধে ওমানে অনুষ্ঠেয় বৈঠকটি পেছানো হয়েছে।
বাঘাই বলেন, ইয়েমেনের অভ্যন্তরীণ বিষয়ে তেহরানের কোনো সংশ্লিষ্টতা নেই। বাইরের কোনো শক্তির চাপ বা হুকুমদারি ইরান মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালির ওপর একটি উন্নত এমকিউ-ওয়ান ড্রোন ভূপাতিত করেছে তারা।
সম্প্রতি ইরানি একটি বাণিজ্যিক জাহাজে হামলায় হতাহতের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করেছে তেহরান।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।