সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
গরুর সঙ্গে ‘আপত্তিকর অবস্থায়’ ধরা, গুজরাটে আটক ১শিল্প-কারখানায় আগের মতো গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীরকবে শুরু স্থানীয় সরকার নির্বাচন? জানাল ইসি১২ নভেম্বরই শুরু ইউপি ভোট, প্রথম ধাপে ৮০ উপজেলাব্যাংকিং খাতের মতো বীমাতেও লুটপাট হয়েছে: অর্থমন্ত্রীঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম উদ্দিন-সাদিক কায়েমইয়েমেন পরিস্থিতির কারণে ইরানের হরমুজ বৈঠক স্থগিতসৌদির কিং খালিদ বিমানঘাঁটিতে ‘ভয়াবহ’ হামলার দাবি হুতিদেরবাংলাদেশে প্রথমবার ইলিশ রফতানি করল ভারত, এলো ৫০০ টনরাশিয়ার ডিজেল স্থাপনায় হামলা বন্ধে জেলেনস্কিকে ট্রাম্পের আহ্বানইরানের সব পণ্য নিষিদ্ধ করল ইয়েমেন, বাড়ছে উত্তেজনামুসলিমদের সতর্ক করে এআই নিয়ে যে বার্তা দিলেন আনোয়ার ইব্রাহিমগাজা নিয়ে তথ্যচিত্রে পুরস্কার, নির্মাতাদের নাগরিকত্ব বাতিলের হুমকি ইসরাইলেব্যালন ডি’অরের দাবিতে এমবাপ্পেকে সরাসরি চ্যালেঞ্জ ইয়ামালেরপাঁচবিবির সীমান্তে মানবতার হাত বাড়াল বিজিবি, ৭ শতাধিক মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধজয়পুরহাটে অনলাইন জুয়ার ‘আসর’, ডিবির হাতে দুই যুবকবগুড়ায় পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিল গ্রামীণ কল্যাণেরযাত্রাবাড়ী থানার ২ মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলহঠাৎ ভিসা বাতিল, আমিরাতে অনিশ্চয়তায় ৪৮০০ বাংলাদেশিওবায়দুল কাদেরসহ ৭ নেতার মানবতাবিরোধী অপরাধের রায় মঙ্গলবার

বগুড়ায় পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ

বগুড়ায় পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ
বগুড়ায় পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১৪, ২০২৬ ০৬:২৭ অপরাহ্ন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে এক পুলিশ সদস্যের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় আলোচনা শুরু হয়েছে।

অভিযুক্ত পুলিশ সদস্য আনেস আলী সান্তাহার পুলিশ ফাঁড়িতে সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সান্তাহার ফাঁড়িতে যোগদানের পর থেকেই আনেস আলীর বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।

সম্প্রতি এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে একটি কক্ষে তাঁর অবস্থানের ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এ ঘটনায় স্থানীয় কয়েকজনকে ভয়ভীতি দেখিয়ে বিষয়টি নিয়ে কথা বলতে নিষেধ করার অভিযোগও রয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে এএসআই আনেস আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন বলেন, বিষয়টি তাঁর জানা নেই। খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।