মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
কবে জারি হবে নতুন পে স্কেলের প্রজ্ঞাপন?মাদক-নৈরাজ্য ও গুজবের প্রতিবাদে ববিতে ছাত্রদলের বিক্ষোভফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা: প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তাইউপি ভোট নিয়ে ইসির নতুন বার্তা, চূড়ান্ত হয়নি তারিখইরানের ৬ কোটি ১০ লাখ ডলারের ক্রিপ্টো বাজেয়াপ্তে যুক্তরাষ্ট্রের মামলামদিনায় ইউরেনিয়ামসহ ১১ কোটি টন খনিজ আকরিকের সন্ধান সৌদিরহিমবাহ গলছে দ্রুত, হিমালয়ের হ্রদগুলো বাড়াচ্ছে বিপদের শঙ্কারাশিয়া নিষেধাজ্ঞা বিলে ১০০% শুল্কের তালিকায় ভারতকে চান মার্কিন আইনপ্রণেতারাতায়েফসহ সৌদির ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, আহত ১৩দূষিত বায়ুতে ঢাকার অবস্থান কত নম্বরে?জয়পুরহাটে ডিবির অভিযান, ২১৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তারজুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: কাদের-নাছিম-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

কবে জারি হবে নতুন পে স্কেলের প্রজ্ঞাপন?

কবে জারি হবে নতুন পে স্কেলের প্রজ্ঞাপন?
কবে জারি হবে নতুন পে স্কেলের প্রজ্ঞাপন?
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১৫, ২০২৬ ১০:৩১ পূর্বাহ্ন

সরকারি কর্মচারীদের নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারি নিয়ে অপেক্ষা বাড়ছে। মন্ত্রিসভায় অনুমোদনের ১৫ দিন পেরিয়ে গেলেও এখনো প্রজ্ঞাপন জারি হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, খসড়া প্রজ্ঞাপনের বিভিন্ন দিক যাচাই-বাছাই শেষে ভেটিংয়ের জন্য তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। ভেটিং শেষ হলে অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।

গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় নতুন পে স্কেল অনুমোদন দেয়া হয়। এতে ২০টি গ্রেড বহাল রেখে সর্বনিম্ন বেতন ২০ হাজার এবং সর্বোচ্চ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন কাঠামো জুলাই থেকে কার্যকর হওয়ার কথা।

অর্থ বিভাগ এরই মধ্যে খসড়া প্রজ্ঞাপন তৈরির কাজ এগিয়ে নিচ্ছে। বিভিন্ন শ্রেণি প্রতিষ্ঠানের সরকারি কর্মচারীদের জন্য পাঁচটি আলাদা বিশেষ আদেশ বা এসআরও জারি হতে পারে। প্রতিরক্ষা বাহিনী, বিজিবি, পুলিশ, সরকারি আর্থিক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্যও আলাদা নির্দেশনা থাকবে।

প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা . রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, পে স্কেল বাস্তবায়নের প্রতিটি ধাপ যথাযথ প্রক্রিয়ায় সম্পন্ন হচ্ছে। দ্রুতই অনুমোদিত সুপারিশ বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।

এর আগে সর্বশেষ জাতীয় বেতন কাঠামো ঘোষণা করা হয় ২০১৫ সালে। সে সময় মন্ত্রিসভায় অনুমোদনের প্রায় সাড়ে তিন মাস পর প্রজ্ঞাপন জারি হয়েছিল। এবারও প্রজ্ঞাপন জারির আগে খসড়ার শব্দ, আইনি পরিভাষা সংশ্লিষ্ট বিধিবিধান যাচাই করা হচ্ছে।

এদিকে বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী, প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্যওয়ান ্যাংক, ওয়ান পেনশনচালুর প্রতিশ্রুতি দেয়া হয়েছে। ২০১৯ সালের আগে অবসর নেয়া বেসামরিক কর্মচারীদের প্রয়োজনীয় তথ্য না থাকায় এটি পর্যায়ক্রমে ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের কথা রয়েছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।