যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিলে সংশোধনী এনে ভারতসহ ১০টি দেশের নাম সরাসরি উল্লেখ করে ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দেয়া হয়েছে।
ডেমোক্রেটিক দলের কংগ্রেস সদস্য স্টেনি হয়ারের আনা সংশোধনীতে ভারত, চীন, তুরস্ক, আজারবাইজান, হাঙ্গেরি, স্লোভাক প্রজাতন্ত্র, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কাজাখস্তান ও কিরগিজ প্রজাতন্ত্রকে এই শুল্কের আওতায় রাখার প্রস্তাব করা হয়েছে।
রাশিয়া ও ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সংক্রান্ত বিলটি গত মাসে মার্কিন সিনেটে ৮৬-১১ ভোটে পাস হয়। এতে রাশিয়ার জ্বালানি খাত ও শীর্ষ নেতৃত্বের পাশাপাশি দেশটির তেল বাণিজ্যে সহায়তাকারী ‘ছায়া বহর’-এর বিরুদ্ধেও নিষেধাজ্ঞার প্রস্তাব রয়েছে।
তবে কংগ্রেস সদস্য গ্রেগরি মিকস বিলের অতিরিক্ত শুল্ক আরোপের ধারাটি পুরোপুরি বাতিলের প্রস্তাব করেছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) প্রতিনিধি পরিষদের বিধিমালা কমিটি এসব সংশোধনী প্রকাশ করেছে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।