মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
কবে জারি হবে নতুন পে স্কেলের প্রজ্ঞাপন?মাদক-নৈরাজ্য ও গুজবের প্রতিবাদে ববিতে ছাত্রদলের বিক্ষোভফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা: প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তাইউপি ভোট নিয়ে ইসির নতুন বার্তা, চূড়ান্ত হয়নি তারিখচাহিদার চেয়ে ১৫ লাখ টন বেশি সার প্রস্তুত রেখেছে সরকারইরানের ৬ কোটি ১০ লাখ ডলারের ক্রিপ্টো বাজেয়াপ্তে যুক্তরাষ্ট্রের মামলামদিনায় ইউরেনিয়ামসহ ১১ কোটি টন খনিজ আকরিকের সন্ধান সৌদিরহিমবাহ গলছে দ্রুত, হিমালয়ের হ্রদগুলো বাড়াচ্ছে বিপদের শঙ্কারাশিয়া নিষেধাজ্ঞা বিলে ১০০% শুল্কের তালিকায় ভারতকে চান মার্কিন আইনপ্রণেতারাতায়েফসহ সৌদির ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, আহত ১৩দূষিত বায়ুতে ঢাকার অবস্থান কত নম্বরে?জয়পুরহাটে ডিবির অভিযান, ২১৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তারজুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: কাদের-নাছিম-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

হিমবাহ গলছে দ্রুত, হিমালয়ের হ্রদগুলো বাড়াচ্ছে বিপদের শঙ্কা

হিমবাহ গলছে দ্রুত, হিমালয়ের হ্রদগুলো বাড়াচ্ছে বিপদের শঙ্কা
হিমবাহ গলছে দ্রুত, হিমালয়ের হ্রদগুলো বাড়াচ্ছে বিপদের শঙ্কা
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১৫, ২০২৬ ১২:১৭ অপরাহ্ন

হিমালয়ের হিমবাহ এক দশক আগের তুলনায় ৬৫ শতাংশ দ্রুত হারে গলছে। এতে হিমবাহজাত হ্রদগুলো অস্থিতিশীল হয়ে পড়ায় দক্ষিণ এশিয়ার কোটি কোটি মানুষের জন্য বড় ধরনের দুর্যোগের ঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন গবেষকরা।

সিস্টেমিক ও ইন্টিগ্রেটেড মাউন্টেন ইনিশিয়েটিভের যৌথ গবেষণায় বলা হয়েছে, হিমবাহ গলে তৈরি হওয়া হ্রদগুলো দুর্বল বরফ ও পাথরের বাঁধে আটকে থাকে। এগুলো ভেঙে আকস্মিক বন্যা, ভূমিধসসহ বড় ধরনের দুর্যোগ ঘটতে পারে।

গবেষকদের মতে, হিমালয়-কারাকোরাম অঞ্চলের প্রায় ৪০ হাজার হিমবাহের মধ্যে মাত্র ২১টির বিস্তারিত পর্যবেক্ষণের ভিত্তিতে গবেষণাটি করা হয়েছে। ফলে বহু হিমবাহের প্রকৃত ঝুঁকি এখনো অজানা।

ভারতে ২০২৫ সালে মূল্যায়ন করা ১৮৯টি উচ্চঝুঁকিপূর্ণ হ্রদের মধ্যে ৫৬টিকে ‘অত্যন্ত উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, হিমবাহের পানি কমে গেলে ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার পানি সরবরাহ, কৃষি ও জলবিদ্যুৎও বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

গবেষণায় ব্ল্যাক কার্বন দূষণ কমানো, হিমবাহ পর্যবেক্ষণ বাড়ানো, আগাম সতর্কীকরণ ব্যবস্থা উন্নত করা এবং সীমান্তপারের তথ্য বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।