মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
কবে জারি হবে নতুন পে স্কেলের প্রজ্ঞাপন?মাদক-নৈরাজ্য ও গুজবের প্রতিবাদে ববিতে ছাত্রদলের বিক্ষোভফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা: প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তাইউপি ভোট নিয়ে ইসির নতুন বার্তা, চূড়ান্ত হয়নি তারিখচাহিদার চেয়ে ১৫ লাখ টন বেশি সার প্রস্তুত রেখেছে সরকারমহাকাশে অস্ত্র মোতায়েন, প্রথমবার মুখ খুলল যুক্তরাষ্ট্রহুথি মোকাবিলায় সৌদিকে গোয়েন্দা সহায়তা দেবে ইসরাইলইরানের ৬ কোটি ১০ লাখ ডলারের ক্রিপ্টো বাজেয়াপ্তে যুক্তরাষ্ট্রের মামলামদিনায় ইউরেনিয়ামসহ ১১ কোটি টন খনিজ আকরিকের সন্ধান সৌদিরহিমবাহ গলছে দ্রুত, হিমালয়ের হ্রদগুলো বাড়াচ্ছে বিপদের শঙ্কারাশিয়া নিষেধাজ্ঞা বিলে ১০০% শুল্কের তালিকায় ভারতকে চান মার্কিন আইনপ্রণেতারাতায়েফসহ সৌদির ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, আহত ১৩ইমরান খানের জন্য অস্ট্রেলিয়ার ৭ সাবেক অধিনায়কের মানবিক আবেদনদূষিত বায়ুতে ঢাকার অবস্থান কত নম্বরে?জয়পুরহাটে ডিবির অভিযান, ২১৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তারজুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: কাদের-নাছিম-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

মহাকাশে অস্ত্র মোতায়েন, প্রথমবার মুখ খুলল যুক্তরাষ্ট্র

মহাকাশে অস্ত্র মোতায়েন, প্রথমবার মুখ খুলল যুক্তরাষ্ট্র
মহাকাশে অস্ত্র মোতায়েন, প্রথমবার মুখ খুলল যুক্তরাষ্ট্র
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১৫, ২০২৬ ০১:৫৩ অপরাহ্ন

প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। প্রতিপক্ষের হুমকি মোকাবিলা মহাকাশে সামরিক সক্ষমতা রক্ষায় এসব অস্ত্র কক্ষপথে মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন স্পেস ফোর্স।

তবে কী ধরনের অস্ত্র এবং কতগুলো ব্যবস্থা কক্ষপথে মোতায়েন রয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি ওয়াশিংটন। স্পেস ফোর্সের এক বিবৃতিতে বলা হয়েছে, এসব সক্ষমতা আক্রমণাত্মক প্রতিরক্ষামূলকদুই ধরনের কাজেই ব্যবহার করা যেতে পারে।

কক্ষপথে অস্ত্র মোতায়েনের প্রয়োজনীয়তার পেছনে চীন রাশিয়ার সামরিক সক্ষমতাকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন মূল্যায়ন অনুযায়ী, দুই দেশই মহাকাশকে ভবিষ্যৎ সংঘাতের গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে বিবেচনা করছে।

মহাকাশে সামরিক সক্ষমতা তৈরির প্রতিযোগিতা অবশ্য নতুন নয়। ১৯৫৭ সালে স্পুটনিক উৎক্ষেপণের পর থেকেই যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন মহাকাশে সামরিক প্রযুক্তি নিয়ে কাজ শুরু করে। ১৯৬৭ সালের আউটার স্পেস ট্রিটি কক্ষপথে পারমাণবিক গণবিধ্বংসী অস্ত্র মোতায়েন নিষিদ্ধ করলেও অন্যান্য সামরিক ব্যবস্থা নিয়ে সরাসরি নিষেধাজ্ঞা নেই।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।