মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
কবে জারি হবে নতুন পে স্কেলের প্রজ্ঞাপন?মাদক-নৈরাজ্য ও গুজবের প্রতিবাদে ববিতে ছাত্রদলের বিক্ষোভফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা: প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তাইউপি ভোট নিয়ে ইসির নতুন বার্তা, চূড়ান্ত হয়নি তারিখচাহিদার চেয়ে ১৫ লাখ টন বেশি সার প্রস্তুত রেখেছে সরকার৮ অক্টোবর থেকে ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধঅতিরিক্ত আইজিপির নেতৃত্বে গঠিত হচ্ছে পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিটকূটনীতিকের পরিচয়ে ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সতর্ক করল মার্কিন দূতাবাসহুথি মোকাবিলায় সৌদিকে গোয়েন্দা সহায়তা দেবে ইসরাইলমহাকাশে অস্ত্র মোতায়েন, প্রথমবার মুখ খুলল যুক্তরাষ্ট্রইরানের ৬ কোটি ১০ লাখ ডলারের ক্রিপ্টো বাজেয়াপ্তে যুক্তরাষ্ট্রের মামলামদিনায় ইউরেনিয়ামসহ ১১ কোটি টন খনিজ আকরিকের সন্ধান সৌদিরহিমবাহ গলছে দ্রুত, হিমালয়ের হ্রদগুলো বাড়াচ্ছে বিপদের শঙ্কারাশিয়া নিষেধাজ্ঞা বিলে ১০০% শুল্কের তালিকায় ভারতকে চান মার্কিন আইনপ্রণেতারাতায়েফসহ সৌদির ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, আহত ১৩সম্ভাব্য হামলার শঙ্কায় মক্কা-জেদ্দা-তায়েফে জরুরি সতর্কতাইমরান খানের জন্য অস্ট্রেলিয়ার ৭ সাবেক অধিনায়কের মানবিক আবেদনদূষিত বায়ুতে ঢাকার অবস্থান কত নম্বরে?জয়পুরহাটে ডিবির অভিযান, ২১৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তারজুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: কাদের-নাছিম-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড‘তোমরা মারো না কেন? মারো’, সাদ্দামকে বলেছিলেন ওবায়দুল কাদের: চিফ প্রসিকিউটর

সম্ভাব্য হামলার শঙ্কায় মক্কা-জেদ্দা-তায়েফে জরুরি সতর্কতা

সম্ভাব্য হামলার শঙ্কায় মক্কা-জেদ্দা-তায়েফে জরুরি সতর্কতা
সম্ভাব্য হামলার শঙ্কায় মক্কা-জেদ্দা-তায়েফে জরুরি সতর্কতা
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১৫, ২০২৬ ০৪:০৭ অপরাহ্ন

সৌদি আরবের পশ্চিমাঞ্চলের মক্কা, জেদ্দা ও তায়েফে সম্ভাব্য হামলার শঙ্কায় জরুরি সতর্কতা জারি করেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেয়া ও সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।

সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, জাতীয় জরুরি সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে এসব বার্তা পাঠানো হয়েছে। তবে কী ধরনের হুমকির কারণে এই সতর্কতা, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

সতর্কবার্তায় বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে দ্রুত নিরাপদ স্থানে যেতে বলা হয়েছে। ভবনের ভেতরে বা জানালা থেকে দূরে অভ্যন্তরীণ কক্ষে অবস্থান, খোলা জায়গা, বারান্দা ও ছাদ এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে। বাইরে থাকা ব্যক্তিদের কাছের কোনো ভবন বা শক্ত স্থাপনার আড়ালে আশ্রয় নিতে বলা হয়।

এ ছাড়া গাড়িচালকদের সেতু ও উঁচু ভবন থেকে দূরে নিরাপদ স্থানে গাড়ি থামানো এবং জনসমাগম ও ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলার নির্দেশনা দেয়া হয়েছে।

তবে সম্ভাব্য বিপদের উৎস বা ধরন নিয়ে এখনো কোনো ব্যাখ্যা দেয়নি কর্তৃপক্ষ। সৌদি আরব ও হুতি গোষ্ঠীর মধ্যে সাম্প্রতিক সংঘাতের মধ্যেই তিন গুরুত্বপূর্ণ শহরে এই জরুরি সতর্কতা জারি হওয়ায় নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।