ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে জয়পুরহাটে জেলা যুবদলের উদ্যোগে সাত দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পৌর শহরের বারিধারা এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক মো. গোলজার হোসেন। এ সময় বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির আওতায় পৌর শহরের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালানো হবে।
আয়োজকরা জানান, ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস ও বাড়িঘরসহ আশপাশের এলাকা পরিষ্কার রাখতে স্থানীয় বাসিন্দাদেরও সম্পৃক্ত করা হবে।
জয়পুরহাট প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।