আন্তঃমন্ত্রণালয় সভা শেষে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে যানজট নিরসন নিয়ে সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, সাংবিধানিকভাবে নির্বাচন কমিশন (ইসি) তার কার্যক্রম পরিচালনা করে।
এ সময় মানবতাবিরোধী অপরাধে সাতজনের মৃত্যুদণ্ডের রায়ে দেশের মানুষ সুবিচার পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি। গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় সরকার ব্যবস্থা নিয়েছে বলেও জানান।
যানজট একদিনে সমাধান হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, সমস্যা সমাধানে সমন্বিতভাবে কাজ শুরু হয়েছে। যানজট কমাতে বাসস্ট্যান্ড সরিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়েছে।
অটোরিকশা বন্ধের পক্ষে সরকার নয় জানিয়ে তিনি বলেন, তবে অটোরিকশার দৌরাত্ম্য বন্ধে অবৈধ বিদ্যুৎ চার্জিং পয়েন্টে অভিযান চালানো হচ্ছে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।