বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
সকালের বৃষ্টিতে স্বস্তি ফিরল রাজধানীতেপুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল, ১১ কর্মকর্তার পদে পরিবর্তনব্যয়বহুল ফার্নিচারসহ বিদেশি পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভসোলারের প্রায় সব যন্ত্রপাতি ১ শতাংশ শুল্কে আমদানির সুযোগডেঙ্গু প্রতিরোধে বিশেষ নজরের নির্দেশ প্রধানমন্ত্রীরআসিফ মাহমুদের লেনদেনের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠিএসআই আলতাফ হত্যা: আসামিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীরলংমার্চে বাধা দিলে প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলেরটিসিবির ৫৯ লাখ সুবিধাভোগী বাদ, ভর্তুকি শূন্যে নামানোর পরিকল্পনাঅখিলেশে সাড়া নেই, মায়াবতীর সঙ্গে জোটের পথে ওয়েইসি?সৌদির এফ-১৫ ভূপাতিতের দাবি হুতিদের, ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশযুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শেষের পথে, তেহরানের সঙ্গে সরাসরি যোগাযোগের দাবি ট্রাম্পেরচীন-পাকিস্তানের নতুন সীমান্ত উদ্যোগ, বিপাকে ভারতদুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি অসম্ভব: জাতিসংঘ মহাসচিবএইচআইভি সংক্রমণে লাগামহীন বৃদ্ধি, ফিজিতে জরুরি অবস্থাঅস্ট্রেলিয়ায় শিক্ষার্থীদের ভিসায় নতুন নিয়ম, বাদ পরিবারের সুযোগশততম গোল করে মায়ামিকে শিরোপা এনে দিলেন মেসি‘ওই নারী আমার বান্ধবী’, ভাইরাল ভিডিও নিয়ে পাভেলতিতুমীর এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যুজয়পুরহাটে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২বিডিআর হত্যার চার প্রত্যক্ষদর্শীকে হত্যার অভিযোগ জিয়াউল আহসানের বিরুদ্ধে

গাজায় ক্ষতিগ্রস্ত ভবন ধসে নিহত ১৬, ধ্বংসস্তূপে আটকা শতাধিক

গাজায় ক্ষতিগ্রস্ত ভবন ধসে নিহত ১৬, ধ্বংসস্তূপে আটকা শতাধিক
গাজায় ক্ষতিগ্রস্ত ভবন ধসে নিহত ১৬, ধ্বংসস্তূপে আটকা শতাধিক
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১৬, ২০২৬ ০৪:২৯ অপরাহ্ন

গাজা সিটিতে ক্ষতিগ্রস্ত একটি সাততলা আবাসিক ভবন ধসে অন্তত ১৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। ধ্বংসস্তূপের নিচে প্রায় ১০০ মানুষ আটকা পড়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সিভিল ডিফেন্স জানায়, মঙ্গলবার দিবাগত রাতে ভবনটি ধসে এ হতাহতের ঘটনা ঘটে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে শিশু ও অন্যদের জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে অংশ নেন।

সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, ধ্বংসস্তূপের নিচে এখনো প্রায় ১০০ ফিলিস্তিনি আটকা রয়েছেন। প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে তাদের কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, এর আগে ইসরায়েলি বিমান হামলায় ভবনটি ক্ষতিগ্রস্ত হয়ে কাঠামোগতভাবে দুর্বল হয়ে পড়েছিল। গাজাজুড়ে হাজারো ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক ফিলিস্তিনি ঝুঁকিপূর্ণ ভবনে বসবাস করতে বাধ্য হচ্ছেন।

এদিকে উদ্ধারকাজে প্রয়োজনীয় ভারী সরঞ্জামের প্রবেশে বিধিনিষেধ থাকায় ধ্বংসস্তূপ সরাতে উদ্ধারকর্মীদের অনেক ক্ষেত্রে হাতে কাজ করতে হচ্ছে বলে জানিয়েছে সিভিল ডিফেন্স।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।