বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
সকালের বৃষ্টিতে স্বস্তি ফিরল রাজধানীতেপুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল, ১১ কর্মকর্তার পদে পরিবর্তনব্যয়বহুল ফার্নিচারসহ বিদেশি পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভসোলারের প্রায় সব যন্ত্রপাতি ১ শতাংশ শুল্কে আমদানির সুযোগডেঙ্গু প্রতিরোধে বিশেষ নজরের নির্দেশ প্রধানমন্ত্রীরআসিফ মাহমুদের লেনদেনের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠিএসআই আলতাফ হত্যা: আসামিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীরলংমার্চে বাধা দিলে প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলেরটিসিবির ৫৯ লাখ সুবিধাভোগী বাদ, ভর্তুকি শূন্যে নামানোর পরিকল্পনাঅখিলেশে সাড়া নেই, মায়াবতীর সঙ্গে জোটের পথে ওয়েইসি?সৌদির এফ-১৫ ভূপাতিতের দাবি হুতিদের, ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশযুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শেষের পথে, তেহরানের সঙ্গে সরাসরি যোগাযোগের দাবি ট্রাম্পেরচীন-পাকিস্তানের নতুন সীমান্ত উদ্যোগ, বিপাকে ভারতদুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি অসম্ভব: জাতিসংঘ মহাসচিবএইচআইভি সংক্রমণে লাগামহীন বৃদ্ধি, ফিজিতে জরুরি অবস্থাঅস্ট্রেলিয়ায় শিক্ষার্থীদের ভিসায় নতুন নিয়ম, বাদ পরিবারের সুযোগশততম গোল করে মায়ামিকে শিরোপা এনে দিলেন মেসি‘ওই নারী আমার বান্ধবী’, ভাইরাল ভিডিও নিয়ে পাভেলতিতুমীর এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যুজয়পুরহাটে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২বিডিআর হত্যার চার প্রত্যক্ষদর্শীকে হত্যার অভিযোগ জিয়াউল আহসানের বিরুদ্ধে

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতি ৩৭০ কোটি ডলার

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতি ৩৭০ কোটি ডলার
ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতি ৩৭০ কোটি ডলার
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১৬, ২০২৬ ০৭:০০ অপরাহ্ন

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ৩৭০ কোটি ডলার বা ৩.৭ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত সরঞ্জামের তালিকায় ৬০টি বিমানও রয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সিবিএস নিউজ এসব হামলার ক্ষয়ক্ষতির ছবি প্রকাশ করে। ছবিতে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটি ও কুয়েতের ক্যাম্প বিউরিংয়ে ক্ষতিগ্রস্ত বিমান, ভবন ও সামরিক স্থাপনা দেখা যায়।

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, কয়েকজন সক্রিয় মার্কিন সেনাসদস্য পরিচয় গোপন রেখে এসব ছবি সিবিএস নিউজকে দেন। তাদের দাবি, হামলায় ঘাঁটিগুলোতে বড় ধরনের ক্ষতি হলেও তা মার্কিন জনগণের সামনে পুরোপুরি তুলে ধরা হয়নি।

এদিকে মার্কিন প্রতিরক্ষা বিভাগের মহাপরিদর্শকের কংগ্রেসে দেয়া বাধ্যতামূলক প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরাক, ওমান ও জর্ডানে থাকা মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা হয়েছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।