দেশে গেলো ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ১৭৬ জনে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৮৪ জন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে চারজন এবং রংপুর বিভাগে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি ২৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন খুলনা বিভাগে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, জুলাইয়ে ডেঙ্গুতে ৩৬ জন, আগস্টে ৪৩ জন এবং সেপ্টেম্বরের ১৭ দিনেই ৭৯ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এ পর্যন্ত ঢাকা বিভাগে ৮৪, খুলনায় ৩২, ময়মনসিংহে ১৮, চট্টগ্রামে ১৬, বরিশালে ১৩, রাজশাহীতে আট, রংপুরে চার ও সিলেটে একজনের মৃত্যু হয়েছে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।