রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
আইফোনের লোভে অপ্রতিমকে হত্যা: পুলিশসংবিধান সংশোধন নিয়ে মতবিনিময় আজ, থাকছে না জামায়াত-এনসিপিএসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫অপ্রতিম হত্যার বিচার দ্রুত সম্পন্নের আশা স্বরাষ্ট্রমন্ত্রীরপারমাণবিক পরীক্ষার পর উত্তর কোরিয়ায় ১ হাজার ৩৯৯ ভূমিকম্পইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে: থাইল্যান্ডের বিআরএনচার দফা দাবি জানিয়ে দুই ঘণ্টা পর মহাসড়ক অবরোধ প্রত্যাহারকোরআন হাতে ৬২ শিক্ষার্থী, বীরগঞ্জে ব্যতিক্রমী আয়োজনদিনাজপুরে ফুলবাড়ীতে ভোরের ফুটবলের উদ্যোগে ২০০ তালবীজ রোপণকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্নজয়পুরহাটে কাবাডিতে সদর থানার দ্বিমুকুট, নারী-পুরুষ দুই বিভাগেই চ্যাম্পিয়নপাবনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুশ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি সার জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানাদুর্গাপূজা ঘিরে সিরাজগঞ্জে পুলিশ-পূজা উদযাপন পরিষদের মতবিনিময়পাবনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানসবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত অপ্রতিমচট্টগ্রামে ককটেল বিস্ফোরণের ভিডিও ভাইরাল, পুলিশ বলছে ‘গুজব’নিখোঁজের পর ভারত সীমান্তে মিলল বাংলাদেশি কিশোরের মরদেহপাবনায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের মশাল মিছিলঅপ্রতিম হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধলংমার্চ নিয়ে ফেসবুক পোস্ট, জিএমপির কর্মকর্তা প্রত্যাহারযে ৩ অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ বছরের কারাদণ্ড ইনুর

ছেলেকে জিম্মি, মাকে ধর্ষণের অভিযোগ; আটক ১

ছেলেকে জিম্মি, মাকে ধর্ষণের অভিযোগ; আটক ১
ছেলেকে জিম্মি, মাকে ধর্ষণের অভিযোগ; আটক ১
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১৯, ২০২৬ ০৫:৩২ অপরাহ্ন

ময়মনসিংহের গফরগাঁওয়ে এক প্রবাসীর বাড়িতে ঢুকে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে তার মাকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ সময় প্রায় পাঁচ লাখ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুট এবং ঘটনার ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে আরও দুই লাখ টাকা দাবির অভিযোগও পাওয়া গেছে। এ ঘটনায় রাজীব (২৩) নামে একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী শুক্রবার গফরগাঁও থানায় অভিযোগ দেন। পুলিশ জানায়, শরীফ মিয়া (২৩), আরিফ মিয়া (২১)সহ পাঁচ যুবক বাড়িতে গিয়ে প্রথমে পানি চান। ছেলে পানি দিতে এলে তাকে অস্ত্রের মুখে জিম্মি করা হয় বলে অভিযোগ। পরে তারা ঘরে ঢুকে ভাঙচুর ও লুটপাট করে এবং নারীকে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে।

পুলিশ জানায়, প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে অভিযান চালিয়ে রাত ৩টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরের একটি নির্জন এলাকা থেকে রাজীবকে আটক করা হয়। অন্য চারজন পালিয়ে যান। ভিডিও ধারণে ব্যবহৃত মুঠোফোনটি রাজীব পানিতে ফেলে দিলেও পরে সেটি উদ্ধার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মনতোষ বিশ্বাস বলেন, অভিযোগে পাঁচজনের নাম রয়েছে। ঘটনার প্রকৃত তথ্য যাচাইয়ে মেডিকেল রিপোর্টসহ অন্যান্য তথ্য-উপাত্ত পর্যালোচনা করা হচ্ছে। মামলা করার প্রক্রিয়া চলছে এবং অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।