সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সরকারি বাসা থেকে তাঁর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের হাতে লেখা কয়েকটি চিঠি ও ডায়েরির পাতা উদ্ধার করেছে পুলিশ। এসব লেখায় বৈবাহিক সম্পর্কের টানাপোড়েন, প্রতারণার অভিযোগ ও মানসিক যন্ত্রণার কথা উঠে এসেছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাটে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর এসব চিঠি ও ডায়েরির পাতা উদ্ধার করা হয়।
চিঠিগুলোর একাধিক অংশে মরিয়ম নিজেকে ‘দাবার গুটি’ হিসেবে ব্যবহারের কথা লিখেছেন। বৈবাহিক সম্পর্ক, ভালোবাসা ও বিশ্বাস নিয়ে হতাশা এবং প্রতারিত হওয়ার অনুভূতিও উঠে এসেছে লেখাগুলোতে।
একটি লেখায় তিনি উল্লেখ করেন, অতিরিক্ত বিশ্বাসের কারণে তিনি প্রতারিত হয়েছেন। অন্য একটি লেখায় সম্পর্কের টানাপোড়েন ও ভালোবাসা ভাগ করে নেয়ার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন।
তবে মরিয়মের মৃত্যুর সঙ্গে এসব চিঠির কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে পুলিশ কোনো মন্তব্য করেনি। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলছে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।