ইয়েমেনের মারিব সিটির কাছে সেনাবাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষে ৮০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইয়েমেনি সেনাবাহিনী। গত শনিবার রাত থেকে রোববার রাত পর্যন্ত প্রায় ২৪ ঘণ্টার সংঘাতে হুথিদের নয়টি সামরিক যানও ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) ইয়েমেনি সেনাবাহিনীর মিডিয়া বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া আল-হাতেমি সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজকে এ তথ্য জানান।
সেনাবাহিনী জানায়, মারিবের বিভিন্ন সম্মুখসারিতে হুথিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলাও চালানো হয়েছে। এসব হামলায় যোদ্ধাদের সমাবেশস্থল, সামরিক রসদ ও সুরক্ষিত অবস্থানগুলো লক্ষ্য করা হয়।
আল-হাতেমির দাবি, হামলার মুখে মারিবের বাইরের বিভিন্ন অবস্থান থেকে হুথি যোদ্ধারা পিছু হটতে বাধ্য হয়েছেন। সংঘর্ষের পর শহরের পশ্চিমে নোমান পাহাড়ের নিয়ন্ত্রণও নিয়েছে সরকারি বাহিনী।
তবে হুথিদের পক্ষ থেকে এই হতাহতের সংখ্যা সম্পর্কে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।