সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
‘দাবার গুটি’ হওয়ার বেদনা, এমপি গাজী নজরুলের বাসা থেকে স্ত্রীর চিঠি উদ্ধারমরিয়মের মৃত্যু: এমপি নজরুলকে গ্রেপ্তারে স্পিকারকে চিঠি দিচ্ছে পুলিশমরিয়মের মৃত্যুর ঘটনায় শ্যালক ওবায়দুরকে দায়ী করলেন বাবাতেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুক পোস্ট, চবি ছাত্রদল নেতাকে শোকজকম্বোডিয়ায় অনলাইন স্ক্যামবিরোধী অভিযানে ৯ বাংলাদেশি আটকআফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩সৌদিতে মুহূর্তেই শেষ এক পরিবারের স্বপ্ন, নিহত ৯মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইব্রাহিম আল-মাদানির ইন্তেকালইয়েমেনে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ৮০ হুথি নিহতের দাবিপুলিশের প্রেস ব্রিফিংকে ‘প্রহসনমূলক’ দাবি, ফের মানববন্ধনে কুবি শিক্ষার্থীরাবগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩, আহত ৫সদর উপজেলা গেটের সামনে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ১বগুড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন দুই এমপি

মরিয়মের মৃত্যু: এমপি নজরুলকে গ্রেপ্তারে স্পিকারকে চিঠি দিচ্ছে পুলিশ

মরিয়মের মৃত্যু: এমপি নজরুলকে গ্রেপ্তারে স্পিকারকে চিঠি দিচ্ছে পুলিশ
মরিয়মের মৃত্যু: এমপি নজরুলকে গ্রেপ্তারে স্পিকারকে চিঠি দিচ্ছে পুলিশ
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ২১, ২০২৬ ১২:১৫ অপরাহ্ন

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। তাকে রিমান্ডে নিতে আদালতে আবেদন করা হতে পারে বলেও জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার পর থেকে স্ত্রী মাকছুদা বেগমসহ শেরেবাংলা নগর থানা পুলিশের হেফাজতে রয়েছেন এমপি নজরুল।

শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, মরিয়মের বাবা মাসুম বিল্লাহ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেছেন। এমপি নজরুলকে গ্রেপ্তার দেখাতে কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। সোমবার সকাল থেকে সেই প্রক্রিয়া শুরু হয়েছে।

তিনি বলেন, এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে সংসদের স্পিকারকে চিঠি দেয়া হচ্ছে। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দেখছেন। রিমান্ডের বিষয়েও তাদের জানানো হয়েছে, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

রোববার সন্ধ্যায় রাজধানীর ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটের জানালা দিয়ে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ দেখতে পান ভবনের লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এরপর জিজ্ঞাসাবাদের জন্য এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে থানায় নেয়া হয়। পরে মরিয়মের বাবা মাসুম বিল্লাহ বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন। আনুষ্ঠানিকতা শেষে তাদের গ্রেপ্তার দেখানো হতে পারে।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।