সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
‘দাবার গুটি’ হওয়ার বেদনা, এমপি গাজী নজরুলের বাসা থেকে স্ত্রীর চিঠি উদ্ধারমরিয়মের মৃত্যু: এমপি নজরুলকে গ্রেপ্তারে স্পিকারকে চিঠি দিচ্ছে পুলিশমরিয়মের মৃত্যুর ঘটনায় শ্যালক ওবায়দুরকে দায়ী করলেন বাবাতেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুক পোস্ট, চবি ছাত্রদল নেতাকে শোকজকম্বোডিয়ায় অনলাইন স্ক্যামবিরোধী অভিযানে ৯ বাংলাদেশি আটকআফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩সৌদিতে মুহূর্তেই শেষ এক পরিবারের স্বপ্ন, নিহত ৯মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইব্রাহিম আল-মাদানির ইন্তেকালইয়েমেনে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ৮০ হুথি নিহতের দাবিহরিরামপুরে মাদকবিরোধী সভা, পাড়া-মহল্লায় কমিটি গঠনের দাবিশ্রীবরদীতে মাছ ধরতে বেরিয়ে নিখোঁজ, সকালে পুকুরে মিলল যুবকের মরদেহ; আটক ১পুলিশের প্রেস ব্রিফিংকে ‘প্রহসনমূলক’ দাবি, ফের মানববন্ধনে কুবি শিক্ষার্থীরাবগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩, আহত ৫সদর উপজেলা গেটের সামনে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ১বগুড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন দুই এমপি

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩, আহত ৫

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩, আহত ৫
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩, আহত ৫
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ২১, ২০২৬ ১২:৪২ অপরাহ্ন

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে সদর উপজেলার ঠেঙ্গামারা ও শাজাহানপুর উপজেলার রানীরহাট এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে রোগী নিয়ে পাঁচজন সিএনজিচালিত অটোরিকশায় ঠেঙ্গামারা এলাকার টিএমএসএস হাসপাতালে যাচ্ছিলেন। হাসপাতালের সামনে পৌঁছালে অজ্ঞাত একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম (৪৫) ও আরাফাত (১৬) নিহত হন। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত শফিকুল ইসলাম কাহালু উপজেলার পাইকড় রামপুর এলাকার বাসিন্দা। নিহতদের মরদেহ পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে নিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অন্যদিকে, হাসপাতাল থেকে স্বজনের মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে রানীরহাট এলাকায় লাশবাহী অ্যাম্বুলেন্সকে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দেয়। এতে খাদিজা খাতুন (৫২) নামে এক নারী নিহত হন এবং আরও দুজন আহত হন।

দুটি দুর্ঘটনায় জড়িত যানবাহন শনাক্তে কাজ করছে হাইওয়ে পুলিশ।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।