সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
‘দাবার গুটি’ হওয়ার বেদনা, এমপি গাজী নজরুলের বাসা থেকে স্ত্রীর চিঠি উদ্ধারমরিয়মের মৃত্যু: এমপি নজরুলকে গ্রেপ্তারে স্পিকারকে চিঠি দিচ্ছে পুলিশমরিয়মের মৃত্যুর ঘটনায় শ্যালক ওবায়দুরকে দায়ী করলেন বাবাআত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল ও প্রথম স্ত্রীকে রিমান্ড আবেদনযুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সংকট, তবু বাংলাদেশে দাম কম: রিজভীতেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুক পোস্ট, চবি ছাত্রদল নেতাকে শোকজকম্বোডিয়ায় অনলাইন স্ক্যামবিরোধী অভিযানে ৯ বাংলাদেশি আটকআফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩সৌদিতে মুহূর্তেই শেষ এক পরিবারের স্বপ্ন, নিহত ৯মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইব্রাহিম আল-মাদানির ইন্তেকালইয়েমেনে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ৮০ হুথি নিহতের দাবিরানের নতুন অস্ত্রে বিশ্ব বিস্মিত হবে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারিহরিরামপুরে মাদকবিরোধী সভা, পাড়া-মহল্লায় কমিটি গঠনের দাবিশ্রীবরদীতে মাছ ধরতে বেরিয়ে নিখোঁজ, সকালে পুকুরে মিলল যুবকের মরদেহ; আটক ১ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের খাবার খেয়ে ৩০ শিক্ষার্থী অসুস্থখুলনায় তরুণ উদ্যোক্তাদের নিয়ে জেসিআই ঢাকা নর্থের দক্ষতা উন্নয়ন কর্মসূচিপুলিশের প্রেস ব্রিফিংকে ‘প্রহসনমূলক’ দাবি, ফের মানববন্ধনে কুবি শিক্ষার্থীরাবগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩, আহত ৫সদর উপজেলা গেটের সামনে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ১বগুড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন দুই এমপি

শ্রীবরদীতে মাছ ধরতে বেরিয়ে নিখোঁজ, সকালে পুকুরে মিলল যুবকের মরদেহ; আটক ১

শ্রীবরদীতে মাছ ধরতে বেরিয়ে নিখোঁজ, সকালে পুকুরে মিলল যুবকের মরদেহ; আটক ১
শ্রীবরদীতে মাছ ধরতে বেরিয়ে নিখোঁজ, সকালে পুকুরে মিলল যুবকের মরদেহ; আটক ১
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ২১, ২০২৬ ০২:০৮ অপরাহ্ন

শেরপুরের শ্রীবরদীতে মাছ ধরতে বের হওয়ার পর নিখোঁজ কালু মিয়া (২০) নামে এক যুবকের মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার সঙ্গে বাড়ি থেকে বের হওয়া বাদশা মিয়া (২১) নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে কুড়িকাহনীয়া ইউনিয়নের নলিয়ারপাড় এলাকায় হাশেম হাজির পুকুরে কালুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরিবারের ভাষ্য, রোববার সকালে মাছ ধরতে বাদশা মিয়ার সঙ্গে বাড়ি থেকে বের হন কালু। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। সন্ধ্যার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। শ্রীবরদী থানার ওসি মো. নুরল আলম জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে এবং তদন্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেরপুর প্রতিনিধি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।