বৈশ্বিক পরিস্থিতিতে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জ্বালানি সংকট নিরসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং মূল্য সমন্বয়ের পরও জ্বালানিতে লোকসান গুনতে হচ্ছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। সরকার জ্বালানিতে ভর্তুকি দিচ্ছে এবং মূল্য সমন্বয়ের পরও লোকসান বহন করছে।
দেশের চলমান পরিস্থিতি নিয়ে তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। বিভিন্ন স্থানে আগুন দেয়ার ঘটনা এবং এর পেছনে কেউ পরাজিত শক্তির সঙ্গে গোপনে হাত মিলিয়েছে কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর রাজনৈতিক কর্মসূচি বাড়ানো এবং জ্বালানি সংকট নিরসনে বিরোধীদের কাছ থেকে সমাধানের প্রস্তাব প্রত্যাশার কথা জানান রিজভী।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।