সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
‘দাবার গুটি’ হওয়ার বেদনা, এমপি গাজী নজরুলের বাসা থেকে স্ত্রীর চিঠি উদ্ধারমরিয়মের মৃত্যু: এমপি নজরুলকে গ্রেপ্তারে স্পিকারকে চিঠি দিচ্ছে পুলিশমরিয়মের মৃত্যুর ঘটনায় শ্যালক ওবায়দুরকে দায়ী করলেন বাবাআত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল ও প্রথম স্ত্রীকে রিমান্ড আবেদনযুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সংকট, তবু বাংলাদেশে দাম কম: রিজভীতেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুক পোস্ট, চবি ছাত্রদল নেতাকে শোকজকম্বোডিয়ায় অনলাইন স্ক্যামবিরোধী অভিযানে ৯ বাংলাদেশি আটকআফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩সৌদিতে মুহূর্তেই শেষ এক পরিবারের স্বপ্ন, নিহত ৯মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইব্রাহিম আল-মাদানির ইন্তেকালইরানের নতুন অস্ত্রে বিশ্ব বিস্মিত হবে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারিইয়েমেনে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ৮০ হুথি নিহতের দাবিব্রাহ্মণবাড়িয়ায় এসআইয়ের বিরুদ্ধে সাংবাদিককে হেনস্তার অভিযোগ , তদন্তের দাবিবাবার বিরুদ্ধে ৩১ হাজার টাকায় শিশু বিক্রির অভিযোগ, উদ্ধার দুই মাস পরহরিরামপুরে মাদকবিরোধী সভা, পাড়া-মহল্লায় কমিটি গঠনের দাবিশ্রীবরদীতে মাছ ধরতে বেরিয়ে নিখোঁজ, সকালে পুকুরে মিলল যুবকের মরদেহ; আটক ১ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের খাবার খেয়ে ৩০ শিক্ষার্থী অসুস্থখুলনায় তরুণ উদ্যোক্তাদের নিয়ে জেসিআই ঢাকা নর্থের দক্ষতা উন্নয়ন কর্মসূচিপুলিশের প্রেস ব্রিফিংকে ‘প্রহসনমূলক’ দাবি, ফের মানববন্ধনে কুবি শিক্ষার্থীরাবগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩, আহত ৫সদর উপজেলা গেটের সামনে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ১বগুড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন দুই এমপিমরিয়মের মৃত্যু: গাজী নজরুল ও প্রথম স্ত্রীর রিমান্ড মঞ্জুর

বাবার বিরুদ্ধে ৩১ হাজার টাকায় শিশু বিক্রির অভিযোগ, উদ্ধার দুই মাস পর

বাবার বিরুদ্ধে ৩১ হাজার টাকায় শিশু বিক্রির অভিযোগ, উদ্ধার দুই মাস পর
বাবার বিরুদ্ধে ৩১ হাজার টাকায় শিশু বিক্রির অভিযোগ, উদ্ধার দুই মাস পর
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ২১, ২০২৬ ০৩:৪৭ অপরাহ্ন

৩১ হাজার টাকায় নিজের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ উঠেছে গাইবান্ধার হামিদুল ইসলামের বিরুদ্ধে। প্রায় দুই মাস পর অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করেছে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় হামিদুলসহ চারজনকে আটক করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. জসিম উদ্দিন। আটক অন্যরা হলেন আব্দুল মজিদ সরকার, মোর্শেদা খাতুন ও জেসমিন আক্তার।

পুলিশ জানায়, রোববার গাইবান্ধা ও রংপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রথমে হামিদুল, পরে আব্দুল মজিদ ও মোর্শেদা খাতুনকে আটক করা হয়। মোর্শেদার দেয়া তথ্যের ভিত্তিতে ফুলছড়ির মদনেরপাড়া এলাকার একটি বাড়ি থেকে নিখোঁজ শিশু ফাতেমা আক্তার জান্নাতকে উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, শিশুটিকে ৩১ হাজার টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছিল। তবে ওই টাকা হামিদুল পুরোটা পেয়েছিলেন কি না, তা নিয়ে ভিন্ন তথ্য রয়েছে। শিশুটির মা রুমানা খাতুনের অভিযোগ, মেয়েকে ফেরত দেয়ার বিনিময়ে হামিদুল তার কাছে ১০ হাজার টাকা দাবি করেছিলেন।

গত ১৭ জুলাই জুস কিনে দেয়ার কথা বলে শিশুটিকে নিয়ে বাড়ি থেকে বের হন হামিদুল। এরপর তিনি আর মেয়েকে নিয়ে ফেরেননি। এ ঘটনায় শিশুটিকে উদ্ধারে রুমানা আদালতে আবেদন করলে গত ২৭ আগস্ট হামিদুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

ডিবি পুলিশ জানায়, শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার প্রক্রিয়া চলছে। কীভাবে ও কার মাধ্যমে শিশুটিকে বিক্রি করা হয়েছিল এবং ঘটনায় আর কেউ জড়িত কি না, তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।