মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

জ্বালানি তেলের দাম বাড়তেই কাঁচাবাজারে উত্তাপ, তদারকির দাবি

জ্বালানি তেলের দাম বাড়তেই কাঁচাবাজারে উত্তাপ, তদারকির দাবি
জ্বালানি তেলের দাম বাড়তেই কাঁচাবাজারে উত্তাপ, তদারকির দাবি
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ২২, ২০২৬ ১০:২০ পূর্বাহ্ন

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে রাজধানীর কাঁচাবাজারে। পরিবহন খরচ বেড়ে যাওয়ায় সবজি, মাছ, ব্রয়লার মুরগিসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম বাড়ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বাড়তি দামে পণ্য কিনে সেই খরচ সমন্বয় করতেই দাম বাড়াতে হচ্ছে বলে তাদের দাবি।

রাজধানীর খিলক্ষেত বাজারে ব্যবসায়ীরা জানান, দেশের বিভিন্ন জেলা, বিশেষ করে উত্তরবঙ্গ থেকে পণ্য আনতে ট্রাক ও পিকআপের ভাড়া বেড়েছে। টাঙ্গাইল থেকে মাছ নিয়ে আসা এক পিকআপচালক বলেন, ঢাকায় আসতে ২০ থেকে ২৫ লিটার জ্বালানি লাগে। দাম বাড়ায় পরিবহন খরচও বেড়েছে।

ব্যবসায়ীদের ভাষ্য, পরিবহন ও অন্যান্য বাড়তি খরচ পাইকারি বাজার থেকে খুচরা পর্যায় পর্যন্ত সমন্বয় করা হয়। ফলে সরবরাহ ব্যবস্থার প্রতিটি ধাপে ব্যয় বাড়ার প্রভাব পড়ছে ভোক্তার ওপর।

এদিকে বাড়তি দামে নিত্যপণ্য কিনতে গিয়ে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। আয়-ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম খাওয়ার কথা জানিয়ে বাজার তদারকি জোরদারের দাবি জানিয়েছেন তারা।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।