মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
জ্বালানি তেলের দাম বাড়তেই কাঁচাবাজারে উত্তাপ, তদারকির দাবিবঙ্গোপসাগরে নিম্নচাপ, বাংলাদেশে আঘাতের শঙ্কা কতটা? কমতে পারে গরমবিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রীনিউইয়র্ক সফরে ট্রাম্প-তারেকের দ্বিপক্ষীয় বৈঠক হচ্ছে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রীফাইবার লাইন কাটায় যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে বড় বিঘ্ন, বাতিল শত শত ফ্লাইটঅবৈধ অভিবাসীবিরোধী অভিযানে মালয়েশিয়ায় আটক ৫৭ হাজারের বেশিরাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে পুতিনের দলের বড় জয়পাবনায় জামায়াত কর্মী হত্যার প্রতিবাদে বিক্ষোভ, গ্রেপ্তারের দাবিজ্বালানি তেলের দাম বাড়তেই পরিবহন ভাড়ায় আগুন, নতুন ভাড়া ঘোষণার আগেই নগরে বাসভাড়া বৃদ্ধিজয়পুরহাটে ৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তিসহ আটক ৪

বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী

বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ২২, ২০২৬ ১০:৫৬ পূর্বাহ্ন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্ক সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তাকে বহনকারী বিমানটি জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রায় ২০ বছর পর যুক্তরাষ্ট্রে গেছেন তারেক রহমান। টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ মন্ত্রী, উপদেষ্টা ও বিশেষ সহকারী মিলিয়ে প্রায় ৩৫ জন সফরসঙ্গী ছিলেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বিএনপির নেতাকর্মীরা জেএফকে বিমানবন্দরের টার্মিনাল-৮-এ জড়ো হন। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে তারা তাকে স্বাগত জানান।

চার দিনের সফরে প্রধানমন্ত্রী বিভিন্ন বিশ্বনেতার সঙ্গে বৈঠক করবেন। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেয়ার কথা রয়েছে তার। সফরে রোহিঙ্গা সংকট, জলবায়ু, অর্থনীতি ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে একাধিক বৈঠক ও অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে ২৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।