মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
জ্বালানি তেলের দাম বাড়তেই কাঁচাবাজারে উত্তাপ, তদারকির দাবিবঙ্গোপসাগরে নিম্নচাপ, বাংলাদেশে আঘাতের শঙ্কা কতটা? কমতে পারে গরমবিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রীনিউইয়র্ক সফরে ট্রাম্প-তারেকের দ্বিপক্ষীয় বৈঠক হচ্ছে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রীফাইবার লাইন কাটায় যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে বড় বিঘ্ন, বাতিল শত শত ফ্লাইটঅবৈধ অভিবাসীবিরোধী অভিযানে মালয়েশিয়ায় আটক ৫৭ হাজারের বেশিরাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে পুতিনের দলের বড় জয়পাবনায় জামায়াত কর্মী হত্যার প্রতিবাদে বিক্ষোভ, গ্রেপ্তারের দাবিজ্বালানি তেলের দাম বাড়তেই পরিবহন ভাড়ায় আগুন, নতুন ভাড়া ঘোষণার আগেই নগরে বাসভাড়া বৃদ্ধিজয়পুরহাটে ৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তিসহ আটক ৪

নিউইয়র্ক সফরে ট্রাম্প-তারেকের দ্বিপক্ষীয় বৈঠক হচ্ছে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউইয়র্ক সফরে ট্রাম্প-তারেকের দ্বিপক্ষীয় বৈঠক হচ্ছে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিউইয়র্ক সফরে ট্রাম্প-তারেকের দ্বিপক্ষীয় বৈঠক হচ্ছে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ২২, ২০২৬ ১১:৩১ পূর্বাহ্ন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের আলাদা কোনো বৈঠক হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এর আগে তিনি জানিয়েছিলেন, অধিবেশনের সাইডলাইনে দুই নেতার বৈঠকের সম্ভাবনা রয়েছে।

নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সফর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, এটি দ্বিপক্ষীয় সফর নয়, বহুপক্ষীয় সফর। সফরের মূল উদ্দেশ্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেয়া।

তিনি বলেন, ট্রাম্প প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে বৈঠকের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। তবে এ বৈঠক হলে তা আলাদা দ্বিপক্ষীয় সফরের সময় উপযুক্ত পরিবেশে করা হবে।

হুমায়ুন কবির আরও বলেন, বর্তমান সফরে জাতিসংঘের কার্যক্রমের বাইরে দ্বিপক্ষীয় আলোচনা-আলোচনার সুযোগ সীমিত। দুই পক্ষের সুবিধাজনক সময়ে পরবর্তী দ্বিপক্ষীয় সফরে বিষয়টি বিবেচনা করা হবে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।