মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
জ্বালানি তেলের দাম বাড়তেই কাঁচাবাজারে উত্তাপ, তদারকির দাবিবঙ্গোপসাগরে নিম্নচাপ, বাংলাদেশে আঘাতের শঙ্কা কতটা? কমতে পারে গরমবিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রীনিউইয়র্ক সফরে ট্রাম্প-তারেকের দ্বিপক্ষীয় বৈঠক হচ্ছে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রীনিষিদ্ধ ছাত্রলীগকে অর্থায়নের অভিযোগ এনে রতনকে স্থায়ী বহিষ্কার দাবি ছাত্রদলেরজ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টাজামায়াতে ইসলামীর লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজের, আলোচনার প্রস্তাবহোয়াইট হাউসের ২৪ ঘণ্টার স্ট্রিমিং চ্যানেল ‘ট্রাম্প টিভি’ চালুজাতিগত শুমারির পর উত্তরপ্রদেশ চার ভাগ হবে, দাবি ভারতীয় মন্ত্রীরফাইবার লাইন কাটায় যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে বড় বিঘ্ন, বাতিল শত শত ফ্লাইটঅবৈধ অভিবাসীবিরোধী অভিযানে মালয়েশিয়ায় আটক ৫৭ হাজারের বেশিরাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে পুতিনের দলের বড় জয়পাবনায় জামায়াত কর্মী হত্যার প্রতিবাদে বিক্ষোভ, গ্রেপ্তারের দাবিজ্বালানি তেলের দাম বাড়তেই পরিবহন ভাড়ায় আগুন, নতুন ভাড়া ঘোষণার আগেই নগরে বাসভাড়া বৃদ্ধিজয়পুরহাটে ৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তিসহ আটক ৪মরণফাঁদে ডেমড়া-আতাইকুলা সড়ক, ভোগান্তিতে ১০ লাখ মানুষলালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ
লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ২২, ২০২৬ ০১:২৩ অপরাহ্ন

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে ১৫ দশমিক ৫ কেজি ভারতীয় গাঁজা এবং ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপের ১৮০ বোতল জব্দ করেছে। এসব মাদকদ্রব্যের মোট সিজার মূল্য ১ লাখ ২৬ হাজার ২৫০ টাকা।

২১ সেপ্টেম্বর রাতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাটারী ও বিদ্যাবগীস এবং লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর ঝাউরানী সীমান্তে অভিযানগুলো চালানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির তিনটি বিওপির টহলদল এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, সন্দেহজনক ব্যক্তিদের ধাওয়া করলে তারা মাদকদ্রব্য ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে বালারহাট বিওপি এলাকা থেকে ১৫ দশমিক ৫ কেজি গাঁজা, ঝাউরানী বিওপি এলাকা থেকে ৯৯ বোতল ইস্কাপ সিরাপ এবং গংগারহাট বিওপি এলাকা থেকে ৮১ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

লালমনিরহাট প্রতিনিধি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।