মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
জ্বালানি তেলের দাম বাড়তেই কাঁচাবাজারে উত্তাপ, তদারকির দাবিবঙ্গোপসাগরে নিম্নচাপ, বাংলাদেশে আঘাতের শঙ্কা কতটা? কমতে পারে গরমবিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রীনিউইয়র্ক সফরে ট্রাম্প-তারেকের দ্বিপক্ষীয় বৈঠক হচ্ছে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রীনিষিদ্ধ ছাত্রলীগকে অর্থায়নের অভিযোগ এনে রতনকে স্থায়ী বহিষ্কার দাবি ছাত্রদলেরজ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টাজামায়াতে ইসলামীর লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজের, আলোচনার প্রস্তাবহোয়াইট হাউসের ২৪ ঘণ্টার স্ট্রিমিং চ্যানেল ‘ট্রাম্প টিভি’ চালুজাতিগত শুমারির পর উত্তরপ্রদেশ চার ভাগ হবে, দাবি ভারতীয় মন্ত্রীরফাইবার লাইন কাটায় যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে বড় বিঘ্ন, বাতিল শত শত ফ্লাইটঅবৈধ অভিবাসীবিরোধী অভিযানে মালয়েশিয়ায় আটক ৫৭ হাজারের বেশিরাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে পুতিনের দলের বড় জয়পাবনায় জামায়াত কর্মী হত্যার প্রতিবাদে বিক্ষোভ, গ্রেপ্তারের দাবিজ্বালানি তেলের দাম বাড়তেই পরিবহন ভাড়ায় আগুন, নতুন ভাড়া ঘোষণার আগেই নগরে বাসভাড়া বৃদ্ধিজয়পুরহাটে ৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তিসহ আটক ৪মরণফাঁদে ডেমড়া-আতাইকুলা সড়ক, ভোগান্তিতে ১০ লাখ মানুষলালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ

হোয়াইট হাউসের ২৪ ঘণ্টার স্ট্রিমিং চ্যানেল ‘ট্রাম্প টিভি’ চালু

হোয়াইট হাউসের ২৪ ঘণ্টার স্ট্রিমিং চ্যানেল ‘ট্রাম্প টিভি’ চালু
হোয়াইট হাউসের ২৪ ঘণ্টার স্ট্রিমিং চ্যানেল ‘ট্রাম্প টিভি’ চালু
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ২২, ২০২৬ ০১:৩০ অপরাহ্ন

মার্কিন সংবাদমাধ্যমগুলোর সঙ্গে হোয়াইট হাউসের বিরোধের মধ্যেই ২৪ ঘণ্টার স্ট্রিমিং চ্যানেলট্রাম্প টিভিচালু করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ‘TRUMP TV: The Essentials Station’ নামে চ্যানেলটি হোয়াইট হাউসের ইউটিউব চ্যানেলের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

হোয়াইট হাউস জানিয়েছে, চ্যানেলটিতে প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ বক্তব্য, প্রশাসনের বিভিন্ন ঘোষণা এবং পুরোনো ভিডিও ফুটেজ ২৪ ঘণ্টা সম্প্রচার করা হবে। সোমবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় এর সম্প্রচার শুরু হয়।

চ্যানেল চালুর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ট্রাম্প সিএনএন, পলিটিকো এমএস নাওয়ের সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশ নিষিদ্ধ করেন। এসব সংবাদমাধ্যম তার প্রশাসন নিয়েভুয়া খবরপ্রকাশ করছে বলে অভিযোগ করেন তিনি। পরদিন ওই তিন প্রতিষ্ঠানের সাংবাদিকদের প্রবেশে বাধা দেয়া হয়।

এদিকে হোয়াইট হাউসে প্রবেশাধিকার বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সোমবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে সিএনএন, এমএস নাও পলিটিকো। তাদের অভিযোগ, কোনো নোটিশ বা যথাযথ প্রক্রিয়া ছাড়াই সাংবাদিকদের প্রেস ক্রেডেনশিয়াল বাতিল করা হয়েছে।

মামলাটি যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট কোর্ট ফর দ্য ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ায় করা হয়েছে। সংবাদমাধ্যম তিনটির দাবি, সরকারের সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশের কারণে সাংবাদিকদের প্রবেশাধিকার বাতিল করা স্বাধীন সাংবাদিকতার অধিকারে হস্তক্ষেপ।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।