জ্বালানি তেলের দাম বাড়ার পর দূরপাল্লা ও মহানগর এলাকায় চলাচলকারী বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠক শেষে সংসদ সদস্য ও শ্রমিকনেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস জানান, পরিবহন মালিকদের প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব ছিল। তবে ৩ পয়সা কমিয়ে ১৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।
সরকারি সিদ্ধান্তের বাইরে অতিরিক্ত ভাড়া আদায় করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। জ্বালানির দাম বাড়ায় পরিবহন ভাড়া না বাড়িয়ে উপায় ছিল না উল্লেখ করে তিনি বলেন, এতে নিত্যপণ্যের দামেও প্রভাব পড়তে পারে।
এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) রাতে সরকার চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয়। এতে ডিজেলের দাম ১৩৫, কেরোসিন ১৫৫, অকটেন ১৬৫ এবং পেট্রল ১৬০ টাকা হয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।