মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
জ্বালানি তেলের দাম বাড়তেই কাঁচাবাজারে উত্তাপ, তদারকির দাবিবঙ্গোপসাগরে নিম্নচাপ, বাংলাদেশে আঘাতের শঙ্কা কতটা? কমতে পারে গরমবিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রীনিউইয়র্ক সফরে ট্রাম্প-তারেকের দ্বিপক্ষীয় বৈঠক হচ্ছে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রীনিষিদ্ধ ছাত্রলীগকে অর্থায়নের অভিযোগ এনে রতনকে স্থায়ী বহিষ্কার দাবি ছাত্রদলেরজ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টাবাস ভাড়া বাড়লো, প্রতি কিলোমিটারে ১৭ পয়সাকর্মমুখী শিক্ষায় জোর দেয়ার আহ্বান রাষ্ট্রপতিরপাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই ককটেল হামলার তথ্য মিলবে: রাশেদ খান১ হাজার ৪০০ মুসলিম পরিবার উচ্ছেদ, সেই জমিতে আদানির বিদ্যুৎ প্রকল্পজামায়াতে ইসলামীর লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজের, আলোচনার প্রস্তাবহোয়াইট হাউসের ২৪ ঘণ্টার স্ট্রিমিং চ্যানেল ‘ট্রাম্প টিভি’ চালুজাতিগত শুমারির পর উত্তরপ্রদেশ চার ভাগ হবে, দাবি ভারতীয় মন্ত্রীরফাইবার লাইন কাটায় যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে বড় বিঘ্ন, বাতিল শত শত ফ্লাইটঅবৈধ অভিবাসীবিরোধী অভিযানে মালয়েশিয়ায় আটক ৫৭ হাজারের বেশিরাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে পুতিনের দলের বড় জয়স্পিডিং মামলায় ছয় মাস গাড়ি চালানোয় নিষেধাজ্ঞায় সালাহমরণফাঁদে ডেমড়া-আতাইকুলা সড়ক, ভোগান্তিতে ১০ লাখ মানুষলালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দপাবনায় জামায়াত কর্মী হত্যার প্রতিবাদে বিক্ষোভ, গ্রেপ্তারের দাবিজ্বালানি তেলের দাম বাড়তেই পরিবহন ভাড়ায় আগুন, নতুন ভাড়া ঘোষণার আগেই নগরে বাসভাড়া বৃদ্ধিজয়পুরহাটে ৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তিসহ আটক ৪

স্পিডিং মামলায় ছয় মাস গাড়ি চালানোয় নিষেধাজ্ঞায় সালাহ

স্পিডিং মামলায় ছয় মাস গাড়ি চালানোয় নিষেধাজ্ঞায় সালাহ
স্পিডিং মামলায় ছয় মাস গাড়ি চালানোয় নিষেধাজ্ঞায় সালাহ
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ২২, ২০২৬ ০৩:৩৫ অপরাহ্ন

ইংল্যান্ডে ছয় মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞা পেয়েছেন লিভারপুলের সাবেক ফুটবলার ও মিসরের অধিনায়ক মোহাম্মদ সালাহ। গত মার্চে চেশায়ারের উইল্মসলো এলাকায় নির্ধারিত গতিসীমার বেশি গতিতে গাড়ি চালানোর ঘটনায় এ শাস্তি দেয়া হয়েছে।

আদালতের নথি অনুযায়ী, গত ২৭ মার্চ ঘণ্টায় ৩০ মাইল গতিসীমার সড়কে সালাহর রোলস-রয়েস ৩৬ মাইল বেগে চলতে ধরা পড়ে। তবে গাড়িটি কে চালাচ্ছিলেন, সে বিষয়ে পুলিশকে কোনো তথ্য দেননি ৩৪ বছর বয়সী এই ফুটবলার।

এ ঘটনায় চেশায়ার পুলিশ নোটিশ পাঠালেও সালাহ কোনো জবাব দেননি। অভিযোগের বিষয়ে আদালতেও কোনো বক্তব্য জমা দেননি তিনি।

ওয়ারিংটন কম্বাইন্ড কোর্টে সিঙ্গেল জাস্টিস প্রোসিডিউরের আওতায় শুনানি শেষে চালকের পরিচয় সংক্রান্ত তথ্য না দেয়ার অভিযোগে সালাহকে দোষী সাব্যস্ত করা হয়। তাকে ছয় মাস গাড়ি চালানো থেকে নিষিদ্ধ করার পাশাপাশি ১ হাজার ৪৪ পাউন্ড জরিমানা করা হয়েছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।