মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
জ্বালানি তেলের দাম বাড়তেই কাঁচাবাজারে উত্তাপ, তদারকির দাবিবঙ্গোপসাগরে নিম্নচাপ, বাংলাদেশে আঘাতের শঙ্কা কতটা? কমতে পারে গরমবিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রীনিউইয়র্ক সফরে ট্রাম্প-তারেকের দ্বিপক্ষীয় বৈঠক হচ্ছে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রীনিষিদ্ধ ছাত্রলীগকে অর্থায়নের অভিযোগ এনে রতনকে স্থায়ী বহিষ্কার দাবি ছাত্রদলেরজ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টাবাস ভাড়া বাড়লো, প্রতি কিলোমিটারে ১৭ পয়সাকর্মমুখী শিক্ষায় জোর দেয়ার আহ্বান রাষ্ট্রপতিরপুলিশের ঊর্ধ্বতন ৩১ কর্মকর্তার পদে রদবদলপাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই ককটেল হামলার তথ্য মিলবে: রাশেদ খান১ হাজার ৪০০ মুসলিম পরিবার উচ্ছেদ, সেই জমিতে আদানির বিদ্যুৎ প্রকল্পজামায়াতে ইসলামীর লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজের, আলোচনার প্রস্তাবহোয়াইট হাউসের ২৪ ঘণ্টার স্ট্রিমিং চ্যানেল ‘ট্রাম্প টিভি’ চালুজাতিগত শুমারির পর উত্তরপ্রদেশ চার ভাগ হবে, দাবি ভারতীয় মন্ত্রীরফাইবার লাইন কাটায় যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে বড় বিঘ্ন, বাতিল শত শত ফ্লাইটঅবৈধ অভিবাসীবিরোধী অভিযানে মালয়েশিয়ায় আটক ৫৭ হাজারের বেশিরাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে পুতিনের দলের বড় জয়স্পিডিং মামলায় ছয় মাস গাড়ি চালানোয় নিষেধাজ্ঞায় সালাহবিদায়ী ম্যাচে মেসির জার্সিতে থাকছে বিশেষ চমকজয়পুরহাটে ডিআইজির বিশেষ কল্যাণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিতমরণফাঁদে ডেমড়া-আতাইকুলা সড়ক, ভোগান্তিতে ১০ লাখ মানুষলালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দপাবনায় জামায়াত কর্মী হত্যার প্রতিবাদে বিক্ষোভ, গ্রেপ্তারের দাবিজ্বালানি তেলের দাম বাড়তেই পরিবহন ভাড়ায় আগুন, নতুন ভাড়া ঘোষণার আগেই নগরে বাসভাড়া বৃদ্ধিজয়পুরহাটে ৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তিসহ আটক ৪

১ হাজার ৪০০ মুসলিম পরিবার উচ্ছেদ, সেই জমিতে আদানির বিদ্যুৎ প্রকল্প

১ হাজার ৪০০ মুসলিম পরিবার উচ্ছেদ, সেই জমিতে আদানির বিদ্যুৎ প্রকল্প
১ হাজার ৪০০ মুসলিম পরিবার উচ্ছেদ, সেই জমিতে আদানির বিদ্যুৎ প্রকল্প
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ২২, ২০২৬ ০৪:২৭ অপরাহ্ন

একদিকে ভাঙা ঘর, উচ্ছেদের ক্ষত আর বাস্তুচ্যুত মানুষের অনিশ্চয়তা; অন্যদিকে হাজার হাজার কোটি টাকার বিদ্যুৎ প্রকল্প। আসামের ধুবড়িতে একই জমিতে পাশাপাশি দাঁড়িয়ে আছে উন্নয়ন আর উচ্ছেদের দুই বাস্তবতা।

২০২৫ সালের জুলাইয়ে প্রায় হাজার ৪০০ বাঙালি বংশোদ্ভূত মুসলিম পরিবারের ঘরবাড়ি উচ্ছেদ করা হয়। সেই জমিতেই গেলো রোববার আদানি পাওয়ারের হাজার ২০০ মেগাওয়াট তাপবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

প্রায় ৪৮ হাজার কোটি টাকা বিনিয়োগের এই প্রকল্পে নির্মাণপর্বে ২০ হাজার এবং চালু হলে আরও প্রায় হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে জানিয়েছে আদানি গোষ্ঠী। প্রথম ধাপে ২০৩০ সালের ডিসেম্বর থেকে বিদ্যুৎ উৎপাদন শুরুর কথা।

তবে প্রকল্পের জমি ঘিরে প্রশ্ন থেকেই গেছে। উচ্ছেদের পর প্রায় ১০ হাজার মানুষ বাস্তুচ্যুত হন বলে প্রতিবেদনে উঠে এসেছে। প্রশাসন পুনর্বাসনের জন্য ৩০০ বিঘা জমি পরিবারপিছু ৫০ হাজার টাকা সহায়তার কথা জানালেও ক্ষতিগ্রস্তদের একাংশ তা নিতে রাজি হননি।

তাদের অভিযোগ, পুনর্বাসনের জায়গাটি নিচু হওয়ায় বর্ষায় পানি ঢোকে এবং যোগাযোগ ব্যবস্থাও দুর্বল। স্থানীয়দের আরও অভিযোগ, অনেক পরিবার এখনও ক্ষতিপূরণ পায়নি।

সবচেয়ে গুরুতর প্রশ্ন উঠেছে পরিবেশগত ছাড়পত্রের আবেদন নিয়ে। সেখানে প্রকল্প এলাকায় কোনো জনবসতি নেই এবং পুনর্বাসন বা ক্ষতিপূরণের দাবি নেই বলে উল্লেখ করেছিল আদানি পাওয়ার। অথচ ওই জমিতে দীর্ঘদিন বসবাস করা পরিবারগুলোর ঘরবাড়ি উচ্ছেদের ঘটনা ঘটেছে।

বিদ্যুৎ প্রকল্পটি আসামের উন্নয়নে বড় ভূমিকা রাখবেএমন দাবি করা হলেও উচ্ছেদ হওয়া পরিবারগুলোর ঘর, জমি ক্ষতিপূরণের প্রশ্নের সমাধান এখনও সামনে আসেনি। উন্নয়নের এই বিশাল আয়োজনের আড়ালে তাই ঘর হারানো মানুষগুলোর কষ্টও চাপা পড়ছে না।

 

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।