জয়পুরহাটে পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা, দাবি ও কল্যাণ সংক্রান্ত বিষয় নিয়ে বিশেষ কল্যাণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) জয়পুরহাট পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ। সভাপতিত্ব করেন জয়পুরহাটের পুলিশ সুপার শাহনাজ বেগম।

সভায় পুলিশ সদস্যরা তাদের পেশাগত ও ব্যক্তিগত বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। ডিআইজি এসব বিষয় মনোযোগ দিয়ে শুনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
এ সময় তিনি পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং তাদের কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা বলেন।
সভা শেষে পুলিশ সুপার শাহনাজ বেগমের পক্ষ থেকে ডিআইজি মো. আশিক সাঈদকে সম্মাননা স্মারক দেয়া হয়।
জয়পুরহাট প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।