বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

যান্ত্রিক ত্রুটিতে মেট্রোরেল চলাচলে বিঘ্ন, স্টেশনে উপচে পড়া ভিড়

যান্ত্রিক ত্রুটিতে মেট্রোরেল চলাচলে বিঘ্ন, স্টেশনে উপচে পড়া ভিড়
যান্ত্রিক ত্রুটিতে মেট্রোরেল চলাচলে বিঘ্ন, স্টেশনে উপচে পড়া ভিড়
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ২৩, ২০২৬ ১১:৩০ পূর্বাহ্ন

যান্ত্রিক ত্রুটির কারণে বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে রাজধানীর মেট্রোরেল চলাচলে বিঘ্ন ঘটেছে। উত্তরা থেকে মতিঝিল এবং মতিঝিল থেকে উত্তরা রুটের ট্রেনগুলো নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে স্টেশনে পৌঁছাচ্ছে। এতে অফিসগামীসহ সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

ট্রেন আসতে বিলম্ব হওয়ায় মিরপুর-১০, শেওড়াপাড়া, আগারগাঁও ও ফার্মগেটসহ বিভিন্ন স্টেশনের প্ল্যাটফর্মে উপচে পড়া ভিড় দেখা গেছে।

তবে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সাময়িক এই বিঘ্নের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।