বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক জোরদারে প্রত্যয়পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজএ বছর স্থানীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা কম: স্থানীয় সরকার প্রতিমন্ত্রীমূল্যস্ফীতি বাড়ার শঙ্কা, চলতি অর্থবছরে প্রবৃদ্ধি ৪ শতাংশ: এডিবিশেহবাজ শরিফের অনুরোধে লং মার্চ স্থগিত জামায়াতেরবিশ্ববাজারে তেলের দামে ফের পতনইরানি এয়ারলাইন্সে মার্কিন নিষেধাজ্ঞার বিরোধিতা চীনের‘অন্যায়ের সামনে নীরব থাকব না’, জাতিসংঘে এরদোয়ানহেলিকপ্টার দুর্ঘটনায় বন্ধুকে হারিয়ে শোকে নেইমারপাবনায় মাদক কারবারির বাড়ি থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২যান্ত্রিক ত্রুটিতে মেট্রোরেল চলাচলে বিঘ্ন, স্টেশনে উপচে পড়া ভিড়

হেলিকপ্টার দুর্ঘটনায় বন্ধুকে হারিয়ে শোকে নেইমার

হেলিকপ্টার দুর্ঘটনায় বন্ধুকে হারিয়ে শোকে নেইমার
হেলিকপ্টার দুর্ঘটনায় বন্ধুকে হারিয়ে শোকে নেইমার
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ২৩, ২০২৬ ১২:৫৩ অপরাহ্ন

ব্রাজিলের সান্তা ক্যাটারিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ঘনিষ্ঠ বন্ধু ও ব্যবসায়ী ব্রুনো আভেলারকে হারিয়েছেন নেইমার। দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা পাঁচজনের সবাই মারা গেছেন।

মঙ্গলবার নিহত পাঁচজনের পরিচয় নিশ্চিত করা হয়। তারা হলেন ব্যবসায়ী ব্রুনো আভেলার, সংগীতশিল্পী রিক, ভিডিও নির্মাতা পাওলো সোয়ারেস, পাইলট আন্তোনিও ও সহকারী পাইলট লিওপোলদো।

সোমবার সকালে পোর্তো বেলো থেকে সাও জোয়াকিমের উদ্দেশে উড্ডয়নের পর গন্তব্যে পৌঁছানোর আগেই হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। পরে উদ্ধার অভিযান চালিয়ে ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়। দুর্ঘটনার সময় ওই এলাকায় ঝড়ের পূর্বাভাস ছিল।

বন্ধুর মৃত্যুর খবর পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন নেইমার। পুরোনো একটি ভিডিও শেয়ার করে আভেলারকে স্মরণ করার পাশাপাশি তার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান এবং আত্মার শান্তি কামনা করেন।

নেইমারের পরিবার ও নেইমার ইনস্টিটিউটের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আভেলারের। তিনি নেইমার ইনস্টিটিউটের বিভিন্ন নিলাম এবং সান্তোসের বিপণন ও ক্লাবের বিভিন্ন প্রকল্পের সঙ্গেও যুক্ত ছিলেন। তার মৃত্যুতে শোক জানিয়েছে সান্তোস।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।