খুলনায় শিক্ষকদের পেশাগত যোগাযোগ দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে জেসিআই ঢাকা নর্থের উদ্যোগে এবং বি-প্রো ট্রেনিং অ্যান্ড কনসালটেন্সির সহযোগিতায় ‘স্কিল এমপাওয়ারমেন্ট প্রজেক্ট-২০২৬: ইংলিশ ফর ওয়ার্ক’ অনুষ্ঠিত হয়েছে।
প্রকল্পের আওতায় খুলনার বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ১২ জন শিক্ষককে বিনামূল্যে এনএসডিএ লেভেল-২ প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণে কর্মক্ষেত্রে যোগাযোগ, পেশাগত উপস্থাপনা, জনসমক্ষে বক্তব্য, চাকরির সাক্ষাৎকার প্রস্তুতি ও ব্যবহারিক ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।
প্রশিক্ষণটি ‘রিকগনিশন অব প্রায়র লার্নিং’ পদ্ধতিতে পরিচালিত হয়। শেষে এনএসডিএর অধীনে দক্ষতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১২ জনের মধ্যে ৯ জন নির্ধারিত দক্ষতার মানদণ্ড অর্জন করেন।
জেসিআই ঢাকা নর্থের ২০২৬ সালের লোকাল প্রেসিডেন্ট সফিউদ্দিন আলা রাজু বলেন, শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়ানোর মাধ্যমে আরও কার্যকর ও আধুনিক শিক্ষার পরিবেশ তৈরিতে উদ্যোগটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকল্পটির সার্বিক নেতৃত্বে ছিলেন জেসিআই ঢাকা নর্থের লোকাল স্কিল ডেভেলপমেন্ট ডিরেক্টর সুমন সাহা ও শাহ আরাফাত রহিব।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।