বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
মোহাম্মদপুরে সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তারদুই কার্গো এলএনজি কিনছে সরকারগোপালগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৩বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৭০এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক জোরদারে প্রত্যয়পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজএ বছর স্থানীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা কম: স্থানীয় সরকার প্রতিমন্ত্রীশিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে জেসিআই ঢাকা নর্থের ‘ইংলিশ ফর ওয়ার্ক’ প্রকল্প অনুষ্ঠিতলঞ্চের ভাড়া বাড়ল ৭.৫৪ শতাংশ, সর্বনিম্ন ৩৫ টাকাঅতিরিক্ত পুলিশ সুপার ও এসি পদমর্যাদার ৭ কর্মকর্তা বদলিসংসদে বিরোধী দলের নোটিশের মূল্যায়ন হয় না: জামায়াত আমিরমূল্যস্ফীতি বাড়ার শঙ্কা, চলতি অর্থবছরে প্রবৃদ্ধি ৪ শতাংশ: এডিবিশেহবাজ শরিফের অনুরোধে লং মার্চ স্থগিত জামায়াতেরবিশ্ববাজারে তেলের দামে ফের পতনবিশ্ববাজারে অস্থিরতার মধ্যেই পাকিস্তানে কমল পেট্রোল-ডিজেলের দামসীমান্ত পার হতে সহায়তা, দুই বাংলাদেশিসহ ভারতীয় সেনাসদস্য গ্রেপ্তারবাড়িতে ঢুকে ১৪ জনকে লক্ষ্য করে গুলি, দক্ষিণ আফ্রিকায় নিহত ১১ইরানি এয়ারলাইন্সে মার্কিন নিষেধাজ্ঞার বিরোধিতা চীনের‘অন্যায়ের সামনে নীরব থাকব না’, জাতিসংঘে এরদোয়ানহেলিকপ্টার দুর্ঘটনায় বন্ধুকে হারিয়ে শোকে নেইমারপাবনায় মাদক কারবারির বাড়ি থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২যান্ত্রিক ত্রুটিতে মেট্রোরেল চলাচলে বিঘ্ন, স্টেশনে উপচে পড়া ভিড়‘ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন দেশে আসেন’: তথ্য প্রতিমন্ত্রীজয়পুরহাট সীমান্তে ৫১ কেজির কষ্টিপাথর উদ্ধার বিজিবির১৮তম জুডিসিয়াল সার্ভিস পরীক্ষায় ২০০ জনের প্রাথমিক মনোনয়ন

অতিরিক্ত পুলিশ সুপার ও এসি পদমর্যাদার ৭ কর্মকর্তা বদলি

অতিরিক্ত পুলিশ সুপার ও এসি পদমর্যাদার ৭ কর্মকর্তা বদলি
অতিরিক্ত পুলিশ সুপার ও এসি পদমর্যাদার ৭ কর্মকর্তা বদলি
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ২৩, ২০২৬ ০৩:৪২ অপরাহ্ন

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখার অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন—মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুমকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি), ঢাকার এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকিরুল হাসানকে বরিশালে, পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আসহাবকে এসবিতে, মোহাম্মদ ফয়েজ উদ্দীনকে অ্যান্টি টেররিজম ইউনিটে, এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. মমিনুল হককে ঝিনাইদহের কোটচাঁদপুর সার্কেলে, কুড়িগ্রামের উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলমকে এসবিতে এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার সুশান্ত মজুমদারকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে (আরএমপি) বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ৩ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় ৪ অক্টোবর থেকে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।