বাংলাদেশের দুই নাগরিককে অবৈধভাবে ভারতে প্রবেশে সহায়তার অভিযোগে এক ভারতীয় সেনাসদস্যকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগরের বিথারী-হাকিমপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে কাঁটাতারের বেড়া পেরিয়ে ভারতে প্রবেশের সময় গোপালগঞ্জের বাসিন্দা জয় বাড়ুই ও বৈশাখী বাড়ুইকে বিএসএফ আটক করে। জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রাজস্থানের যোধপুরে কর্মরত ওই সেনাসদস্যকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, পশ্চিমবঙ্গের হুগলির মোগড়া এলাকার বাসিন্দা ওই সেনাসদস্য তাদের সীমান্ত পার হতে সহায়তা করেছিলেন। তিনজনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা হয়েছে। এ ঘটনায় কোনো পাচারচক্র জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।