দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে দুই কার্গো অতিরিক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) চলতি বছরের সিসিজিপির ৪৬তম সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়।
প্রস্তাব অনুযায়ী, এলএনজির কার্গো দুটি আগামী ৬ ও ২২ নভেম্বর সরবরাহ করা হবে। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম জেকেএম থেকে শূন্য দশমিক শূন্য দুই মার্কিন ডলার কম নির্ধারণ করা হয়েছে।
দুটি কার্গোর সরবরাহকারী হিসেবে কাতার এনার্জি ট্রেডিং এলএলসিকে সুপারিশ করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পর কমিটি তা অনুমোদন করে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।